চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি অর্থায়নে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ

চৌধুরী ফরিদচৌধুরী ফরিদ
২:৩৫ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

জঙ্গি অর্থায়নের অভিযোগে আটক ৩ আইনজীবীর দ্বিতীয় দফা রিমান্ড মঞ্জুর করেছেন চট্টগ্রাম আদালত। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগ্রেডকে অর্থ জোগান দেয়ার অভিযোগে গ্রেফতার ব্যারিষ্টার শাকিলা ফারজানাসহ তিন আইনজীবীকে চট্টগ্রামের হাটহাজারীতে জঙ্গি হামলা মামলায় মোট ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তবে আটক তিন আইনজীবী ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেছেন তাদের আইনজীবীরা।

প্রথম দফায় রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন গ্রেপ্তার তিন আইনজীবী। প্রথম দফা ৪ দিনের রিমান্ড শেষে রোববার সকালে তিন আইনজীবীকেই চট্টগ্রামের বাঁশাখালি আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আবুল হাসেম জানিয়েছেন, র‌্যাব তাদেরকে হাটহাজারীর মামলাতেও রিমান্ডে নেওয়ার আবেদন জানালে আদালত সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনের ৩ দিন করে এবং শাকিলা ফারজানার ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট আবুল হাসেম বলেন, সরকারের অনুমোদনবিহীনভাবে তারা অস্ত্র আনা-নেওয়া করেছে, তাদের মামলা পরিচালনা করেছে। এসবই আলাদা আলাদা হতে পারে। তাই বিজ্ঞ আদালত যে রিমান্ড মঞ্জুর করেছে সেটা দরকারি। 

আসামীপক্ষের আইনজীবী এডভোকেট আব্দুস ছাত্তার দাবি করেছেন, আটক তিন আইনজীবী ষড়যন্ত্রের শিকার। তাদেরকে জোর করে এবং ভয়ভীতি দেখিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তিনি বলেন, আজকে কোর্টে পরিস্কার হয়ে গেছে যে শাকিলা ফারজানা জঙ্গিদের অর্থসহায়তাকারী না। তদন্তকারী কর্মকর্তারাও সেকথা বলেছেন।

শাকিলা ফারজানার মা বলেন, এটা ভুলবোঝাবুঝি হচ্ছে আসলে। তদন্তে সব বেরিয়ে আসবে। সে যদি এটা করতোই তাহলে নিশ্চয়ই ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতো না।

Reneta

গ্রেফতারের পর র‌্যাব জানায়, চট্টগ্রামে কথিত প্রশিক্ষণ ক্যাম্প গুঁড়িয়ে দেয়ার পর আটকদের কাছ থেকে সংগঠনটির অর্থের উৎস সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়। র‌্যাবের তদন্তে বেরিয়ে আসে হামজা ব্রিগেডকে কয়েক দফায় ১ কোটি ৮ লাখ টাকা দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট মো: হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন।

ব্যারিষ্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম বিএনপি নেতা ও হাটহাজারীর সাবেক এমপি এবং সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। গত মঙ্গলবার রাতে তাদের ঢাকার ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনজীবী আটকজঙ্গি অর্থায়নর‌্যাবশহীদ হামজা ব্রিগেড
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬

গোলহীন প্রথমার্ধে শুধু উত্তেজনাই ছড়াল

জুলাই ১৬, ২০২৬

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT