চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির মতো কালব্যাধি থেকে দেশকে মুক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-জঙ্গিবাদ

জঙ্গিবাদ, সন্ত্রাস ও দুর্নীতির মতো কালব্যাধি থেকে দেশকে মুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি দেশে কালব্যাধির মতো ছেয়ে আছে। এর গোড়াপত্তন ’৭৫-এর পরের শক্তি করেছে। জঙ্গিবাদ সৃষ্টিতে ওই সময়কার সরকারের প্রচ্ছন্ন সমর্থন ছিল বলে মন্তব্য করেন তিনি।

Banglabid

‘সমাজকে এই কালব্যাধি থেকে মুক্ত করতে হবে। সেই লক্ষ্য অর্জনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সবাইকে কাজ করতে হবে। জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতির মতো কালব্যাধি থেকে দেশকে মুক্ত করতে হবে,’ বলেন শেখ হাসিনা।

এসব নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখতেই হবে। যারা এই কঠিন কাজ সম্পন্ন করছেন, তাদের ধন্যবাদ জানাচ্ছি। মাদকের খারাপ দিকগুলো সমাজে বেশি বেশি প্রচারের মাধ্যমে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।’

দুর্নীতি নির্মূলের সুবিধার্থে উপজেলা পর্যন্ত সরকারি কর্মকর্তাদের আবাসন সংকট নিরসন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল অনুযায়ী যানবাহন, জলযান ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবশ্যই পরিকল্পনা মাফিক চাহিদাপত্র প্রণয়ন করতে হবে৷

Reneta

তিনি বলেন, ‘মানুষকে নিরাপদ জীবন দেয়াই আমাদের লক্ষ্য। মনে রাখতে হবে, অবশ্যই সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতির আকার যতো বাড়ছে, ততই বাড়ছে রাস্তায় যানবাহনের সংখ্যা। ট্রাফিক সমস্যা এখন বড় সমস্যা। দুর্ঘটনার জন্য চালকের পাশাপাশি, পথচারী ও নাগরিকরাও দায়ী। জীবনের ঝুঁকি নিয়েও মানুষ কেন অস্বাভাবিক আচরণ করে, আমি তা বুঝি না।’

যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরো কার্যকর ভূমিকা রাখতে নির্দেশ দেন তিনি।

‘দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। উন্নয়ন প্রকল্পগুলো যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সেজন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তা বজায় রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা গ্রহণ করতে হবে৷’

মানুষের জীবনের জানমাল নিরাপত্তাসহ সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জঙ্গিবাদদুর্নীতিপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড নিউজস্বরাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কনের বেশে আলিয়ার ছবি ফাঁস!

পরবর্তী

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

পরবর্তী
বন্দুকযুদ্ধ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

হ্যাটট্রিক করে রিয়ালকে সুখবর দিলেন এমবাপে

সর্বশেষ

পাকিস্তানের বিপক্ষে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতল ইংল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT