চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মের খণ্ডিত ও ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গিবাদে আনা হচ্ছে

আরেফিন তানজীব আরেফিন তানজীব
২:২৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০১৭
অপরাধ
A A

জঙ্গিবাদ নির্মূল করতে সামাজিক অঙ্গিকারের পাশাপাশি রাজনৈতিক অঙ্গিকারও প্রয়োজন বলে মন্তব্য করে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ধর্মের খণ্ডিত ও ভুল ব্যাখ্যা দিয়ে তরুণদের জঙ্গিবাদে নিয়ে আসা হচ্ছে।

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচিত্র উন্নয়ন কর্পোরেশন- এফডিসিতে ৮ম জাতীয় বিতর্ক বিকাশ প্রতিযোগিতা অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক অঙ্গিকারের ভূমিকা নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় সহায়তা করেন ব্র্যাক ও এটিএন বাংলা।

আইজিপি বলেন, জঙ্গিবাদ নির্মূল করতে এ পর্যন্ত আমরা ২৩টি অভিযান পরিচালনা করেছি, কিন্তু জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি সামাজিক অঙ্গিকারের অভাবে। এজন্য জঙ্গিবাদ নির্মূলে ধর্মের সঠিক ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, রাজনৈতিক অঙ্গিকারের অভাব থাকলে প্রশাসন নিষ্ক্রিয় হয়ে যাবে। ক্ষমতাশীন দল আন্তরিক থাকলে প্রশাসনও আন্তরিকভাবে জঙ্গিবাদ দমনে কাজ করবে।

শহীদুল হক বলেন, যে সব রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। তবেই দেশের জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে।

জঙ্গিবাদ দমনে সকলকে সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানান তিনি।

ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন বলেন, জঙ্গিবাদ দমনে গ্রেফতার, জেল-হাজত ও হত্যা কোনো সমাধান নয়। এই পথ থেকে ফিরিয়ে আনতে বিপদগামী তরুণদের কাউন্সিলিং, সৃজনশীলতা ও বৃত্তিমুলক শিক্ষা, খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের নিয়োজিত রাখতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ী দল লালমনিরহাটের কালিগঞ্জ করিমউদ্দিন পাবলিক উচ্চবিদ্যালের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন আইজিপি এ কে এম শহীদুল হক।

ট্যাগ: আইজিপিজঙ্গিবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খালেদা-তারেকের বিচার চান হানিফ

পরবর্তী

আলিয়া এড়িয়ে চলছেন বরুণকে?

পরবর্তী
আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান

আলিয়া এড়িয়ে চলছেন বরুণকে?

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লংগদুর ঘটনার তদন্তে হাইকোর্টের রুল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT