আন্তর্জাতিক

জঙ্গিবাদ দমনে আরো কঠোর আইন করলো মিসর

জঙ্গিবাদ দমনে আরো কঠোর আইন করলো মিসর

মিসরে ক্রমবর্ধমান মুসলিম জঙ্গি তৎপরতা দমনে দেশটির রাষ্ট্রপতি আবদুল ফাত্তাহ আল-সিসি জঙ্গিবাদ বিরোধী কঠোর আইন পাস করেছেন। বিশেষ আদালতে পাস হওয়া নতুন এই আইনটিতে জঙ্গিবাদে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে যে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে।

এছাড়াও সেনাবাহিনীর সদস্য ও পুলিশদের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা এই আইনের বিরোধিতা করে বলছেন, আবদুল ফাত্তাহ নিজ স্বার্থে এই কঠোর আইন প্রয়োগ করবে।

একজন সরকারি আইনজীবীকে আত্মঘাতী বোমায় দিয়ে হত্যার পর আবদুল ফাত্তাহ জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ণের কথা বলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে সিসি জঙ্গিবাদ বিরোধী আরেকটি আইন পাস করেছেন। কোনো দল দেশ ও জাতির জন্য হুমকীস্বরূপ মনে হলে সরকারকে ওই আইনের আওতায় দলটিকে নিষিদ্ধ ঘোষণা করার ক্ষমতা দেয়া হয়েছে।

গত দুই বছর ধরে মিসরের ক্ষমতাশীন সরকারকে উচ্ছেদের জন্য জঙ্গি তৎপরতা বেড়েই চলেছে।

বিষয়:মিসর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…