বাংলাদেশ

জঙ্গিবাদ ও মাদকাসক্তি রোধে জনসচেতনতা গড়ুন: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ ও মাদকাসক্তি রোধে জনসচেতনতা গড়ুন: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকাসক্তিতে যেন কেউ না জড়ায় সেজন্য জনসচেতনতা গড়ে তুলতে আবারও সবাইকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি শিক্ষায় ও গবেষণায় সবাইকে আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি।

এসময় তিনি বলেন: বিজ্ঞান গবেষণায় অবদান রাখার জন্য এই ফেলোশিপ প্রদান করা হচ্ছে। সরকার বিজ্ঞান গবেষণায় সহায়তা প্রদান করতে অঙ্গীকারাবদ্ধ। এই কর্মসূচি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।জঙ্গিবাদ ও মাদকাসক্তি রোধে জনসচেতনতা গড়ুন: প্রধানমন্ত্রী

আমাদের ছেলেমেয়েরা অনেক মেধাবী, তারা শুধু দেশেই না দেশের বাইরেও নিজেদের মেধার সাক্ষর রেখেছে। তাদের সর্বাত্মক সহযোগিতা করবে সরকার। আপনারা সবাই আরো বেশি বেশি করে গবেষণার কাজে মনোযোগ দিবেন।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন: সবাইকে লেখাপড়া শিখতে হবে। এবং এসব দমনে সবাইকে সহায়তা দিতে হবে। আমরা স্বাধীন জাতি। সীমিত সম্পদ ব্যবহার করতে পারলেই আমাদের আর কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।

বিস্তারিত দেখুন নিচের রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=TquXArWTdoU&feature=youtu.be

বিষয়:শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…