চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথ শিক্ষার্থী খাদিজার জামিন চার মাস স্থগিত থাকছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫০ অপরাহ্ণ ১০, জুলাই ২০২৩
- সেমি লিড, আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার জামিনের বিষয়ে শুনানি চার মাসের জন্য মুলতবি (স্ট্যান্ড ওভার) করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগের দেয়া আজকের এই আদেশের ফলে খাদিজার জামিন চার মাস স্থগিত থাকছে বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

আদালতে আজ খাদিজার পক্ষে শুনানি করেন আইনজীবী বি এম ইলিয়াস কচি ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

Banglabid

অন্যদিকে আজ শুনানিতে আদালত সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের টকশোতে উপস্থাপক-আলোচকসহ সংশ্লিষ্ট সকলকে স্ব স্ব ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলেছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের  শিক্ষার্থী খাদিজা বিরুদ্ধে ২০২০ সালের অক্টোবরে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশের করা মামলায় গত ১৭ সেপ্টেম্বর খাদিজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার পর থেকেই তিনি কারাগারে আছেন।

দুই মামলায় বিচারিক আদালতে কয়েক দফায় খাদিজার জামিন আবেদন নামঞ্জুর হবার পর গত ১৬ ফেব্রুয়ারি খাদিজাতুল কুবরাকে জামিন দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে চেম্বার আদালতের জামিন স্থগিত আদেশ বাতিল চেয়ে খাদিজার করা আবেদনের শুনানি চার মাসের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) রেখে সোমবার আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ। আজকের এই আদেশের ফলে খাদিজার জামিন চার মাস স্থগিত  থাকবে বলে জানান রাষ্ট্র পক্ষের আইনজীবী।

Reneta

খাদিজা যে ফেসবুক ওয়েবিনার হোস্ট করেন সেখানে একজন অতিথি বক্তার বিতর্কিত মন্তব্যের অভিযোগের পাশাপাশি  মামলায় বলা হয়, খাদিজা ‘বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিকে ঘোলা করার চেষ্টা করছেন’, ‘সরকার বিরোধী কর্মকাণ্ডে সাধারণ জনগণকে জড়িত করছেন’ এবং ‘বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন’। এছাড়া অভিযুক্তরা ‘বাংলাদেশের বৈধ সরকারের পতনের’ চেষ্টা করছিলেন এবং ‘প্রধানমন্ত্রী, সরকারি সংস্থা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অপমান করেছেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাদিজাজগন্নাথ বিশ্ববিদ্যালয়সুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিকিৎসাবিজ্ঞানে গবেষণার খুবই অভাব: প্রধানমন্ত্রী

পরবর্তী

শতবর্ষী ইতিহাস ফিরবে, ইংল্যান্ডই জিতবে বলছেন স্টোকস

পরবর্তী
অ্যালিস্টার কুক ইংল্যান্ডের ক্রিকেট খেলোয়াড়, ব্যাট হাতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

শতবর্ষী ইতিহাস ফিরবে, ইংল্যান্ডই জিতবে বলছেন স্টোকস

একটি ছোট শিশুর ছবি, যার চুল খোলো এবং সে একটি লাল পোশাক পরেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ মাস বয়সী মেয়ের ওপর দুর্ঘটনাক্রমে গাড়ি চালিয়ে দিলেন মা

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT