শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রশিক্ষণ কর্মশালায় বক্তা ও অংশগ্রহণকারীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশিক্ষণ কর্মশালায় বক্তা ও অংশগ্রহণকারীরা উপস্থিত, যেখানে একটি বড় পর্দায় প্রশিক্ষণের বিষয়বস্তু দেখানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জবিসাস) সদস্যদের সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দিতে ‘সাংবাদিকতা বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা-২০২০’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মীজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, কর্মশালার সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির হুমু এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লতিফুল ইসলাম।

এসময় দেশের বিভিন্ন টিভি, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা শিক্ষার্থীদের সাংবাদিকতা বিষয়ে দিক নির্দেশনা দেন।

কর্মশালার অতিথি হিসেবে যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মহসীনুল হাকিম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্পেশাল রিপোর্টার মাহমুদা মৌমিতা, দৈনিক যুগান্তরের স্পেশাল রিপোর্টার মিজান মালিক, যমুনা টিভির সিনিয়র রিপোর্টার আখলাকুছ ছাফা, গাজী টিভির স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ, চ্যানেল আই অনলাইন সাংবাদিক ও নিউজ রুম এডিটর আবু সুফিয়ান, চ্যানেল টুয়েন্টি ফোর এর সংবাদ উপস্থাপক পাপিয়া সুলতানাসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় অতিথি সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় করেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।  পরে বিশ্ববিদ্যালয়ের দুইটি ব্যান্ড দল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

বিষয়:চ্যানেল আই অনলাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবিসাস শিক্ষার্থী সাংবাদিক সাংবাদিকতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…