চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জগন্নাথপুর যুদ্ধে ধ্বংস হয় পাকিস্তানীদের ২ বিমান, ৮ ট্যাংক

কাজী ইমদাদ কাজী ইমদাদ
১২:০৭ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

যশোরের চৌগাছার জগন্নাথপুর। ১৯৭১ সালের ২০ নভেম্বরে এ গ্রামে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানী হানাদারদের তুমুল যুদ্ধ বাধে। মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সাঁড়াশি আক্রমণে সেই যুদ্ধে দুটি পাকিস্তানী বিমানকে ভূপাতিত হয়, পরাস্ত হয় পাকিস্তানী বাহিনী।

জগন্নাথপুর ও গরীবপুর মাঠ সংলগ্ন চাড়ালের বাঁশবাগানে ও তেঁতুলতলা এলাকায় ২০ নভেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত যুদ্ধ চলে। পরদিন ঈদ থাকলেও সেদিনও যুদ্ধের আতঙ্কে গ্রাম ছেড়ে যায় সবাই। পাকিস্তানী বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে আক্রমণ করে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা।

তুমুল সংঘর্ষে পাকিস্তানী সেনাদের ৮টি ট্যাংক ধ্বংস হয়। কোনঠাসা হয়ে পড়ে পাকিস্তানী সেনারা। দ্বিতীয় দফায় শুরু হয় আকাশযুদ্ধ। তবে সে যুদ্ধেও পাকিস্তানী বাহিনীকে পরাস্ত করে মিত্রবাহিনী। এ গ্রামেই দুটি বিমানকে ভূপাতিত করে দু’জন পাকিস্তানী পাইলটকে আটকে রাখে মুক্তিযোদ্ধারা।

কামান নিয়েও যুদ্ধ করে দুপক্ষ। রক্তক্ষয়ী সেই যুদ্ধে ৯৬ জন পাকিস্তানী সেনা নিহত হয়। মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধাদের সাঁড়াশী আক্রমণ ও রণকৌশলে পাকিস্তানী সেনারা দিশেহারা হয়ে বিধ্বস্ত ৭ টি ট্যাংক, বাক্সো ভরা অস্ত্র ফেলে রেখে পালিয়ে যেতে বাধ্য হয়। মুক্ত হয় জগন্নাথপুর।

সেই যুদ্ধে মুক্তিযোদ্ধাসহ ৫৭ জন সাধারণ জনগণ শহীদ হন। জগন্নাথপুরের ঐতিহাসিক আম্রকানন রণাঙ্গন হিসেবে পরিচিতি লাভ করে। স্বাধীনতার পর জগন্নাথপুরের নামকরণ হয় মুক্তিনগর।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানীমিত্রবাহিনীমুক্তিযোদ্ধাযশোরযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজার উপকূল জুড়ে শুটকি আর শুটকি

পরবর্তী

বিতর্কিত স্টোকস, হেলস ইংল্যান্ডের ওয়ানডে দলে

পরবর্তী
দুই ক্রিকেটার হাসি ও ক্ষোভের মিশ্রণে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিতর্কিত স্টোকস, হেলস ইংল্যান্ডের ওয়ানডে দলে

মুক্তিযুদ্ধ: বহু প্রাণ বাঁচানো পশ্চিমবঙ্গের সেই চিকিৎসকরা

সর্বশেষ

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT