চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট শহরে বেড়ে উঠেছি, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়: প্রিয়াঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৮ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২০
বিনোদন
A A

মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় নিয়ে বলিউডে যাত্রা শুরু করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড মাতিয়ে এখন হলিউডও মাতাচ্ছেন তিনি। আগামি বছরের জানুয়ারিতে প্রকাশ পেতে যাচ্ছে প্রিয়াঙ্কার আত্মজীবনীমূলক গ্রন্থ আনফিনিশড। বইতে প্রিয়াঙ্কা তার দীর্ঘ সফরের গল্প বর্ণনা করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বই এবং নানা বিষয়ে। বলিউডের সফল ক্যারিয়ার ছেড়ে হলিউডে শূন্য থেকে শুরু করতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। সবার এই সাহস হয় না। ভারতীয় গণমাধ্যম বোম্বে টাইমসে দেয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করা হয়:

আজকের প্রিয়াঙ্কা হয়ে ওঠার পেছনে কোন বিষয়টি সবচেয়ে সহায়ক ছিল?
এই পেশায় নিজের ব্যাপারে বড় বড় কথা বলায় আমি বিশ্বাসী না। আমি সিদ্ধান্ত নিয়েছি মাথা নিচু করে চুপ করে থাকবো, কথা বলবে আমার কাজ। আমি পরিবারের সমর্থন পেয়েছি যা আমাকে সব বাঁধা পেড়িয়ে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে।

অনেক বাধা পেরোতে হয়েছে?
ছোট শহরে বেড়ে উঠেছি, স্বপ্ন ছিল অনেক বড়। স্বপ্নের পেছনে ছুটতে হয়েছে। বই পড়লে পাঠকরা আমার গল্পের সাথে নিজেদের মেলাতে পারবেন। আশা করি এটা তাদেরকে বাধা পেড়িয়ে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে। বই লেখার সময় পুরনো অনেক স্মৃতি ঘিরে ধরেছিলো। সৃষ্টিকর্তার কৃপায় অনেক কিছুই করেছি, এখনও অনেক কিছু করা বাকি আছে।

১৮ বছর বয়স থেকেই লাইম লাইটে। আপনার বিশ্বজুড়ে খ্যাতি পাওয়ার গল্পটা অনেকটা রূপকথার মতো। এর মাঝে আমরা আপনার কোন সংগ্রাম , প্রত্যাখ্যান, ভেঙে পড়ার গল্পটা জানিনা?
বইতে এই গল্প আমার ভাষায় লেখা আছে। লোকমুখে শোনা অনেক কথার পেছনের আসল গল্পটা আছে সেখানে। মানুষের কাছে রূপকথার মতো মনে হতে পারে। আমার অর্জনে আমি খুশি। আমার সংগ্রামগুলোর ব্যাপারে আমি সবসময়েই চুপ থেকেছি, তবে বইতে সেগুলো থাকবে।

Banglabid

ভারতের তরুণ কোনো প্রতিভা যদি আপনার পথ অনুসরণ করে গ্লোবাল স্টার হওয়ার স্বপ্ন দেখে, তাকে কী পরামর্শ দেবেন?
যেই স্বপ্ন দেখবেন, সেটাই বাস্তবায়ন করা সম্ভব। তবে সেজন্য চেষ্টা করতে হবে। পরিশ্রম করতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তাহলেই পৃথিবী আপনার! তাদের বলতে চাই যে বেছে কাজ করা, কোনো কাজ ছেড়ে দেয়া, অসমাপ্ত রেখে চলে আসায় ভেঙে পড়লে চলবে না। সব কিছু পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা চোপড়ালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুর্গোৎসবের আয়োজন নিরাপদ হোক

পরবর্তী

বয়োফ্লকে রঙিন মাছ চাষ

পরবর্তী

বয়োফ্লকে রঙিন মাছ চাষ

করোনা চিকিৎসায় সিএমএইচকে ১০টি ভেন্টিলেটর দিল বিকাশ

সর্বশেষ

ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

আস্ত খাসি না পেয়ে বিয়ের আসর ত্যাগ: একদিন পরই বিয়ে করলেন সেই জাপান প্রবাসী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT