চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট ভাইয়ের ‘জিপিএ ৫’-এ উচ্ছ্বসিত বুবলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ১৯, জুলাই ২০১৮
বিনোদন
A A

চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী সব সময় সিনেমা নিয়ে নতুন নতুন সুখবর জানান। কিন্তু এবার হয়েছে ব্যতিক্রম। উচ্ছ্বাস প্রকাশ করে বুবলী জানালেন, তার একমাত্র ছোটভাই জাহিদ হাসান আকাশ এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডের অধীন রাজউক উত্তরা মডেল কলেজের বাণিজ্য বিভাগ থেকে কৃতিত্বের সঙ্গে ‘জিপি ৫’ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

যার ফলে এই নায়িকার পরিবারে এখন অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে। খবরটি জানিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বুবলী। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ছোটভাই রাজউক উত্তরা মডেল কলেজ থেকে (এইচএসসি)-তে ‘জিপিএ ৫’ পেয়েছে। তোমার জন্য গর্বিত ভাইয়া। সবাই তার জন্য দোয়া করবেন।’

চলচ্চিত্রের নায়িকা শবনম বুবলী সিনেমার বাইরে শিক্ষাজীবনেও মেধাবী। তার অনেক ভক্তরাই হয়তো জানেন না দেশসেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করছেন বুবলী। বুবলী একা নন। তার দুইবোন মিমি এবং সুইটিও মেধাবী।

বড়বোন মিমি মাস্টার্সে পেয়েছেন ফার্স্ট ক্লাস, আরেক বোন সুইটি ফার্স্ট ক্লাস পেয়ে সর্বোচ্চ নম্বর পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ থেকে। চ্যানেল আই অনালাইনকে এসব তথ্য জানান বুবলী। তিনি আরও বলেন, আমাদের পরিবার এবং আমরা সবাই লেখাপড়া নিয়ে সবসময় সিরিয়াস। পড়ালেখা নিয়ে বাবা-মা কখনও ছাড় দেননি। সবার আগে লেখা পড়াকে প্রাধান্য দিতে হয়েছে।

ভাইয়ের প্রসঙ্গ তুলে বুবলী বলেন, আমার ভাই আকাশের সঙ্গে বোন হিসেবে যেমন ফ্রেন্ডলি, তেমনি লেখাপড়ার কড়া শাসন করেছি। শুধু আমি না, আমরা তিন বোন কখনও তাকে ভাইয়া ছাড়া নাম ধরে ডাকিনি। সে ‘জিপিএ ৫’ পেয়েছে জেনে যে আমি কত খুশী হয়েছি বলে বোঝাতে পারবো না।

বুবলী জানান, একমাত্র ভাইয়ের রেজাল্ট নিয়ে গতরাত থেকে অনেক চিন্তিত ছিলেন তিনি। কারণ, এবারের এইচএসসি পরীক্ষার প্রশ্ন ছিল তুলনামূলক কঠিন। তার ‘এ প্লাস’ পাওয়ার খবরটা জেনেই মাথা থেকে অনেক বড় একটা চাপ নেমে গেছে। সবার কাছে বুবলী তার ভাই আকাশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন।

Reneta

বুবলীর একমাত্র ভাই জাহিদ হাসান আকাশ লেখাপড়ার পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট করপস্ (বিএনসিসি)-র সঙ্গে যুক্ত রয়েছে। ভবিষ্যতে সে ডিফেন্সে তার ক্যারিয়ার গড়তে পারে, আবার নাও পারে। সেটা সময় বলে দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিপিএ ৫লিড বিনোদনশবনম বুবলীশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT