চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট পর্দার তারকাদের আলোচিত বিবাহ বিচ্ছেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০০ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৫
বিনোদন
A A

এ বছর শুরু থেকে শেষ অবধি ছোট পর্দার তারকাদের বিবাহ বিচ্ছেদ নিয়ে মিডিয়া পাড়া বেশ সরগরম ছিলো। দীর্ঘ দিনের সংসার জীবনের বিচ্ছেদ থেকে বাদ পড়েননি মনির খান শিমুল ও নাদিয়া দম্পতিরাও। তবে এ বছরের প্রায় অনেকটা সময় সুজানা ও হৃদয় বিবাহ বিচ্ছেদের ঘটনা ছিলো আলোচনার তুঙ্গে।

সংসার জীবনের বিচ্ছেদের পর এসব তারকারা আবার নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।   

চ্যানেল আই অনলাইনের পাঠকের জন্য ২০১৫ সালের আলোচিত তারকাদের বিবাহ বিচ্ছেদ

মনির খান-শিমুল
একসময় ছোট পর্দায় সেরা দম্পতিদের তালিকায় ছিলেন জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল-ও নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া। দীর্ঘদিনের প্রেমের পর ২০০৮ সালের ২৮ ডিসেম্বর বিয়ে করেছিলেন শিমুল ও নাদিয়া।

তবে দীর্ঘ সাত বছরের সংসার জীবনের বিচ্ছেদ ঘটার খবর জানান গত এপ্রিল মাসে। দুজন ঢাকঢোল পিটিয়ে বিয়ে করলেও বিচ্ছেদের ব্যাপারটি একদম গোপন রেখেছিলেন তারা।
হৃদয় খান-সুজানা জাফর
গেলো ১ আগস্ট মিডিয়াকে জানিয়ে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন সংগীতশিল্পী হৃদয় খান ও মডেল-অভিনেত্রী সুজানা জাফর। কিন্তু বিয়ে হওয়ার মাত্র আট মাসের মাথায় গত ৬ এপ্রিল তাদের মধ্যে বিচ্ছেদ হয়। বিয়ের খবরের মতো বিচ্ছেদের খবর জানাতে খুব বেশি দেরি করেননি হৃদয়।

সেই রাতেই তার ফ্যানপেজে ‘হৃদয় খান’স ক্লাবে’ একটি ভিডিওবার্তা আপলোড করেন। তাতে বিবাহ বিচ্ছেদের কথা নিশ্চিত করেন তিনি। হৃদয় গণমাধ্যমগুলোর সঙ্গে এ বিষয়ে কথা না বললেও সুজানা এ বিষয়ে কথা বলেছেন বহুবার। পারস্পরিক বোঝাপড়া না হওয়ার কারণে তাদের বিচ্ছেদ হয় বলে জানিয়েছেন সুজানা।
আজমেরী হক বাঁধন-মাশরুর হোসেন সিদ্দিকী
বিশিষ্ট ব্যবসায়ী মাশরুর হোসেন সিদ্দিকীর সঙ্গে আজমেরী হক বাঁধনের বিয়ে হয় ২০১০ সালের ৮ সেপ্টেম্বর। বিয়ের পাঁচ মাসের মাথায় তাদের বিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদের ব্যাপারটি মিডিয়াতে গোপন রেখেছিলেন লাক্স তারকা বাঁধন।

Reneta

তবে ডিসেম্বরের প্রথম দিকে বাঁধনের বিচ্ছেদের খবরটি পুরো মিডিয়ায় চলে আসলে তিনি বলেন, আমাদের বিচ্ছেদ অনেক আগেই হয়ে গেছে এখন শুধু ডিভোর্স পেপার পাওয়ার অপেক্ষায় রয়েছি।

বাঁধন জানান, একমাত্র মেয়ে সায়রার কথা ভেবে তাদের বিচ্ছেদের খবরটি মিডিয়ার সামনে আনতে চাননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৫সালতামামি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তিযুদ্ধে শহীদদের তালিকা করুক বিএনপি!

পরবর্তী

ছোট পর্দার তারকাদের আলোচিত বিবাহ বিচ্ছেদ

পরবর্তী

‘খালেদা পাকিস্তানে ফিরে যা’

‘খালেদা পাকিস্তানে ফিরে যা’

সর্বশেষ

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
ছবি: বিবিসি

ভারতের সংসদের দিকে লংমার্চ করতে যাচ্ছে সিজেপি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT