চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট ছোট অভিজ্ঞতায় সমৃদ্ধ হচ্ছেন মিরাজ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:৫৫ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
মিরাজ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়।. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেক টেস্ট সিরিজে ১৯ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট ক্যারিয়ারের এক বছর পূর্ণ হতে চলেছে ১৯ বছরের এই তরুণ অফস্পিনারের। গত অক্টোবরে মিরপুরে ইংল্যান্ড-বধের নায়ক ধীরে ধীরে হচ্ছেন পরিণত। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে থেকে শিখছেন প্রতিনিয়ত। ছোট ছোট অভিজ্ঞতায় হচ্ছেন সমৃদ্ধ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে নিয়েছেন তিন উইকেট। দুর্দান্ত বল করে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ম্যাথুউ ওয়েডকে বোকা বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন। তার মধ্যে স্মিথের উইকেট নিয়েছেন পরিকল্পনা করে। মিরাজ যে পরিণত হয়ে উঠছেন সেটি তার বোলিংয়েই ধরা পড়েছে। অভিষেক সিরিজের মতো হুটহাট করে নয়; অস্ট্রেলিয়া টেস্টে দেখা গেছে বুদ্ধিদীপ্ত মিরাজকে।

বাংলাদেশের ক্রিকেটার মিরাজ বল ফেলে ক্যাচ নেওয়ার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মিরাজ নিজেও মানলেন সেটি, ‘আমাকে প্রতিদিনই অনেক উন্নতি করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। এখানে সবাই বল বুঝে ফেলে। আমার কাছে মনে হয়, ছোট ছোট অভিজ্ঞতা হয়েছে। কোন ম্যাচে কীভাবে এগোতে হবে, কোন পরিস্থিতিতে কিভাবে বল করতে হবে, এগুলো বুঝতে পারছি। সামনাসামনি অনেক কিছু দেখছি, সিনিয়ররা পরামর্শ দিচ্ছেন। ছোট ছোট অভিজ্ঞতাগুলোয় আমি সমৃ্দ্ধ হচ্ছি।’

মিরপুরেই এই উইকেটেই (চার নম্বর) ইংল্যান্ডকে বধ করেছিল বাংলাদেশ। মিরাজ দুই ইনিংসেই নিয়েছিলেন ৬টি করে উইকেট। তখনকার সাফল্য মাথায় রেখে এবারও করা হয়েছে স্পিন ট্র্যাক। তাতে সাফল্যও  এসেছে বেশ। টাইগারদের করা ২৬০ রানের জবাবে অজিরা করতে পেরেছে ২১৭ রান।  ৪৩ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে ওপেনার সৌম্যর উইকেট হারিয়ে মুশফিকের দল করেছে ৪৫ রান। ৮৮ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা  শুরু করবেন তামিম ও নাইটওয়াচম্যান হিসেবে তিনে নামা তাইজুল।

অস্ট্রেলিয়ার ১০ উইকেটের মধ্যে ৯টিই নিয়েছেন স্পিনাররা। অন্যটি রান আউট। স্পিনে বাংলাদেশের পড়েছিল ৭ উইকেট। দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে সৌম্যর যে উইকেটটি পড়ল সেটিও অ্যাগারের স্পিনে।

Reneta

এবার কী তাহলে আরও বেশি ট্র্যাক করা হয়েছে? মিরাজের সোজাসাপটা উত্তর, বোলাররা ভাল করেছে বলেই সাফল্য এসেছে।

‘আমার কাছে মনে হয়, ওরকম পার্থক্য আহামরি কিছু না। একইরকম আছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমাদের বোলাররা খুব ভালো বোলিং করছে। উইকেট যে রকমই হোক না কেন, বোলাররা ভাল জায়গায় বোলিং না করলে উইকেট পাওয়া অনেক কঠিন। সাকিব ভাই কিন্তু অসাধারণ বোলিং করেছেন। তার পর ছোট ছোট আমি, তাইজুল অবদান রেখেছে। মুস্তাফিজ…উইকেট পায়নি,কিন্তু খুব ভালো বোলিং করেছে। রান নিয়ন্ত্রণ করেছে। উইকেট যেরকমই হোক, বোলাররা দায়িত্ব নিয়ে ভালো জায়গায় বল করে তাহলে ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন হয়ে যায়।’

 

ছবি: সাকিব উল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেহেদী হাসান মিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ কী করতে পারে?

পরবর্তী

পাল্টা আক্রমণে চোখ রাঙ্গাচ্ছে ইংল্যান্ড

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাল্টা আক্রমণে চোখ রাঙ্গাচ্ছে ইংল্যান্ড

ইসির সংলাপ

ইসির সংলাপে আসলেই নির্বাচনমুখী পরিবেশ?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

একাদশ শ্রেণিতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনা হচ্ছে

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT