বাপ কা বেটা শাহরুখের ছোট ছেলে আব্রাম খান। আব্রামের চুল থেকে শুরু করে সবকিছুতেই যেনো বলিউড কিং খানের ফটোকপি। সেই ফটোকপি ছোট ছেলে আব্রামের জন্য গাড়ি কিনে বাড়ি ফিরেছেন শাহরুখ খান। তবে তা একটি দৃশ্যমান খেলনা গাড়ি।
হায়দ্রাবাদ থেকে ‘দিলওয়ালে’র’ শুটিং শেষ করে মুম্বাইয়ে নিজ বাড়ি মান্নাতে ফেরার আগে ছেলের জন্য তাই হলুদ রঙের খেলনার গাড়ি কিনেছেন শাহরুখ।
মুম্বাইয়ের বিমানবন্দরে নেমে হঠাৎ করে একটি খেলনার দোকানে ঢোকেন বলিউড বাদশাহ। নিজের ব্যস্ততার পরও আব্রামকেই সবথেকে বেশি সময় দিয়ে থাকেন কিং খান। কখনও ইডেনের সবুজ ঘাসে ছেলের সঙ্গে ডিগবাজি, কখনও আবার সমুদ্র সৈকতে বোতলে বালি ভর্তি করার খেলায় মত্ত থেকেন তিনি।
শুটিং শেষে বাড়ি ফিরবেন খালি হাতে? গৌরির কাছ থেকে নিস্তার পেলেও আব্রামের কাছে কোনও ছাড় পান না শাহরুখ। তাই মুম্বাই বিমানবন্দরের খেলনার দোকান থেকে হলুদ রঙের একটি গাড়ি কিনেছেন কিং খান। সামনের শাহরুখ খানের দুইটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। একটি ‘দিলওয়ালে’ অন্যটি ‘রইস’।







