বুধবার থেকে বাংলাদেশে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। প্রথম দিনেই বাংলাদেশ লড়ছে বর্তমান চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকার সঙ্গে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যুবা তরুণদের জন্য শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, নাসির হোসেন সহ অন্যান্যরা।
মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় অনূর্ধ্ব ১৯ দলের জন্য শুভ কামনা জানিয়েছেন।
তিনি বলেছেন, দোয়া করছি তোমরা তোমাদের সেরা খেলো। ইনশাআল্লাহ তোমরা ভালো রেজাল্ট করবে। দেশের ১৬ কোটি মানুষ তোমাদের সঙ্গে রয়েছে।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুকে শুভ কামনা জানিয়েছেন যুবাদের।
সাকিব লিখেছেন, নিজেদের মেলে ধরার এটাই সেরা সময় ভাইয়েরা। প্রতিটি ম্যাচ থেকে শিখো, সব সময় দৃষ্টি দাও ভালো পারফরমেন্সের, শেষ পর্যন্ত লড়ার মানসিকতা অর্জন করো।
আমারা বাংলার বাঘ, তাই বাঘের মতো গর্জন করো। আমরা প্রতিটি বাঙ্গালী তোমাদের জয়ের অপেক্ষায় আছি। গো বাংলাদেশ, গো টাইগার্স।
আরেক অলরাউন্ডার নাসির হোসেন ও শুভ কামনা জানিয়েছেন মিরাজ শান্ত পিনাকদের।
তিনি ফেসবুকে লিখেছেন, তোমারদের জন্য শুভ কামনা রইল।
এছাড়াও খেলোয়াড়দের বাইরে অনূর্ধ্ব ১৯ দলের প্রথম ম্যাচকে ঘিরে সামাজিক মাধ্যম গুলোতে সবাই দলের জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।






