ছিয়াশির বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার বিতর্কিত সেই ‘হ্যান্ড অব গড’ গোল প্রথম ধরা পড়েছিল তার চোখে। সবার আগে চিৎকার করে সেদিন বলে ওঠেন, ‘ও হাত ব্যবহার করেছে।’ সেই টেরি বুচার জীবনের পড়ন্ত বিকেলে আরেকবার চিৎকার করলেন। তারপর মুষড়ে পড়েছেন। হঠাৎ তার ৩৫ বছর বয়সী ছেলে ক্রিস বুচার মারা গেছেন।
ক্রিস ইংল্যান্ডের সাবেক আর্মি ক্যাপ্টেন। রয়্যাল আর্টিলারি এবং আফগানিস্তানে কাজ করেছেন তিনি।
বুচার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিসের মৃত্যুতে টেরি একদম ভেঙে পড়েছেন। কারো সঙ্গে কথা বলছেন না।

ক্রিসের ভাই নিজের ফেসবুক পেজে নিহত ক্রিসকে নায়ক সম্বোধন করে লিখেছেন, ‘জীবন চরিত্রের চেয়ে ক্রিস বেশি কিছু ছিল। তার ব্যক্তিত্ব সবাইকে ছুঁয়ে যেত, বিশেষ করে তাকে যারা চিনত।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টেরি বুচারের বয়স এখন ৫৮। দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। ক্যারিয়ারে ম্যাচ জিতেছেন ৭৭টি।







