ক্রিকেট

ছেলের বাবা হলেন রুবেল

ছেলের বাবা হলেন রুবেল

ফুটফুটে এক পুত্র সন্তানের বাবা হলেন রুবেল হোসেন। রোববার রাজধানীর একটি হাসপাতালে তার স্ত্রী দোলা হোসেনের কোল আলো করে এসেছে শিশুপুত্র।

স্ত্রী-পুত্রের ছবি পোস্ট করে ভেরিফায়েড ফেসবুক পাতায় নিজেই সুসংবাদটি দিয়েছেন রুবেল। নবাগত সন্তান ও স্ত্রীর জন্য চেয়েছেন দোয়া।

পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ্‌ এর অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

স্ত্রীর পাশে থাকার জন্য জাতীয় দল থেকে ছুটি চেয়েছিলেন রুবেল। আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি কিংবা একমাত্র টেস্ট দলেও নেই এ টাইগার পেসার।

বিষয়:রুবেল হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…