চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেটা খেলতে নেমে গেল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৮
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ভাঙ্গা হাত নিয়ে তামিম ইকবালের মাঠে নামার ঘটনায় সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্রিকেটপ্রেমীরা তামিমের প্রশংসা করে ফেসবুকে লিখছেন নানা কথা।

প্রবাসী বিশ্ববিদ্যালয় শিক্ষক আমিনুল ইসলাম তার ফেসবুক ওয়ালে লিখেছেন, “আপনি কি দেশপ্রেমের সংজ্ঞা খুঁজে বেড়াচ্ছেন? খুব বেশি দূরে যেতে হবে না। আপনারা যারা আজকের এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলংকার খেলা এই মুহূর্তে দেখছেন তারা নিশ্চয় এর মাঝে বুঝে গিয়েছেন। তামিম ইকবালকে খেলার একদম প্রথম দিকে হাতে ব্যথা পেয়ে মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয়েছিল। এরপরই খবর আসে-এই এশিয়া কাপে তামিমের আর খেলা হচ্ছে না। কারণ হাতে ফ্রেকচার ধরা পড়েছে। এর মাঝে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ফেলেছে। স্কোর খুবই কম। তামিম ইকবাল ততক্ষণে হাসপাতাল থেকে আবার ড্রেসিং রুমে। উইকেটে তখনো মুশফিক সেঞ্চুরি করে অপরাজিত আছেন। খেলার তখনও চার-পাঁচ ওভার বাকী। মুস্তাফিজ যখন নবম খেলোয়াড় হিসেবে আউট হয়ে গেলো, সবাই ভেবেই নিয়েছে বাংলাদেশের ইনিংস এখানেই শেষ। কারণ তামিমের তো আর এই হাত নিয়ে নামার প্রশ্নই আসে না।”

“জগতের অন্য যে কোন দেশের খেলোয়াড় হলে হাতের এই অবস্থা নিয়ে খেলায় নেমে যেতেন না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তামিম ইকবাল মাঠে নেমে গেলেন। স্রেফ এক হাতে ব্যাট করেছে ছেলেটা আজ। বোলার যখন একটা বাউন্সার দিল তামিমকে, আমার মনে হচ্ছিলো- ছেলেটা নিজের শরীরটাই পেতে দিয়েছে। তামিম নামার পর মুশফিক একের পর চার-ছয় মেরেছে। শেষ পর্যন্ত বাংলাদেশ রান একটা ভদ্রস্থ অবস্থায় পৌঁছেছে বলেই মনে হচ্ছে এখন। অথচ তামিম না নামলে হয়ত এতো রান হতো না। তামিম চাইলে না নামতে পারতো। আমি মোটামুটি নিশ্চিত পৃথিবীর অন্য যে কোন দেশের খেলোয়াড় হলে এই অবস্থায় মাঠে নামত না। আর সে যদি হয় তামিমের মতো বিশ্বমানের খেলোয়াড়, যে কিনা পৃথিবীর নানান লীগে খেলে থাকে; তাহলে তো অবশ্যই না! অথচ ছেলেটা খেলতে নেমে গেল। একেই মনে হয় দেশপ্রেম বলে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালতামিম-মুশফিকবাংলাদেশ ক্রিকেটমুশফিকুর রহিম
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT