ক্রিকেট

ছুটি মঞ্জুর, নিউজিল্যান্ড যেতে হচ্ছে না সাকিবকে

নিউজিল্যান্ড সফরে সাকিব আল হাসান অনুশীলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান।. Channel i News – চ্যানেল আই নিউজ

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটির আবেদন করেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সেটি মঞ্জুর করেছেন। আসন্ন নিউজিল্যান্ড সফরে বিশ্বসেরা অলরাউন্ডারকে পাচ্ছে না টাইগাররা।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বলেন, ‘সে(সাকিব) তো ছুটির জন্য চিঠি দিয়েছে। নিউজিল্যান্ড সিরিজের পরে ওকে আমরা পাবো। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’

মার্চে নিউজিল্যান্ডের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি রওনা হওয়ার কথা টাইগারদের।

বর্তমানে চোটের সঙ্গে লড়াই করছেন সাকিব। খেলতে পারছেন না বৃহস্পতিবার মিরপুরে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে।

চট্টগ্রাম টেস্টে চোট পাওয়ায় ৬ ওভারের বেশি বোলিং করতে পারেননি সাকিব। তার অভাব অনুভব করেছে গোটা দল। হারতে হয়েছে ম্যাচও।

মার্চে তৃতীয় সন্তানের বাবা হওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের। সেজন্য নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন।

বিষয়:ছুটি বিসিবি সাকিব আল হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…