চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির সঙ্গে ঘরে থাকাও নিশ্চিত করতে হবে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩১ অপরাহ্ণ ০২, মে ২০২০
সম্পাদকীয়
A A

সারাদেশে দ্রুত বাড়তে থাকা করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আরেক দফায় সাধারণ ছুটি বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া না হলেও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নিশ্চিত করেছেন, এই দফায় আগামী ১৬ মে পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ছে।

আমরা জানি, ২৬ মার্চ থেকে শুরু করে কয়েক দফায় আগামী ৫ মে পর্যন্ত সাধারণ চলমান। এই ছুটির মূল উদ্দেশ্যই ছিল, মানুষকে নিজ নিজ ঘরে রেখে করোনাভাইরাসের হাত থেকে দেশকে রক্ষা করা। শুধু তাই নয়, এ জন্য সব ধরনের অফিস-আদালত-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে উপাসনালয়, গণপরিবহনসহ বলতে গেলে সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে।

কিন্তু সরকারের সেই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়নি। কেননা অনেকক্ষেত্রেই মানুষকে ঘরে রাখা যায়নি কিংবা মানুষ ঘরে থাকেনি। এমন কি সশস্ত্র বাহিনীর সদস্যদের নামিয়েও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। শুধু কাঁচাবাজার, ওষুধের দোকানসহ জরুরিসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো খোলা রাখার কথা থাকলেও মানুষ নানান অজুহাতে ঘর থেকে বের হয়েছে এবং হচ্ছে।

আর এমন পরিস্থিতির মধ্যেই গত ২৬ এপ্রিল থেকে আবার ‘সীমিত পরিসরে’ আর ‘স্থানীয় শ্রমিক নিয়ে’ তৈরি পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা গেছে অন্য চিত্র। মালিকরা কথিত সীমিত পরিসর বা স্থানীয় শ্রমিক দিয়ে নয়, পুরো মাত্রায় কারখানার কার্যক্রম শুরু করেছে, ঠিক আগের মতো করেই।

যদিও স্বাস্থ্য সংশ্লিষ্টরা করোনাভাইরাসের ঝুঁকি বিবেচনা করে এভাবে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তের বিরোধীতা করে বলেছিলেন, এতে ভয়াবহ পরিস্থিতির তৈরি হতে পারে। তাদের সেই শঙ্কা এরই মধ্যে কিছুটা সত্যি হতে শুরু করেছে। ঢাকা-সাভার-গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পোশাক শ্রমিকদের কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই অবস্থায় শুধু ছুটি বাড়িয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণে কতটা সাফল্য আসবে, তা নিয়ে প্রশ্ন আছে।

এটা ঠিক, মানুষকে ঘরে থাকতে বললেই তাকে ঘরে রাখা যায় না। সে জন্য কিছু দায়ও থাকে। বিশেষ করে নিম্নআয়ের মানুষের জন্য অন্তত প্রতিদিনের খাবার নিশ্চিত করা। সরকার কিছুটা চেষ্টাও করেছে। কিন্তু বহু মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছেনি। দীর্ঘদিন আয় না থাকায় বহু মানুষকে ঘর থেকে বের হতে হয়েছে খাদ্যের সন্ধানে।

Reneta

এমন বাস্তবতায় আমরা মনে করি, শুধু ছুটি বাড়িয়েই কারোনাভাইরাস ঠেকানো সম্ভব না। এ জন্য মানুষকে অবশ্যই ঘরে রাখতে হবে। এটাই এখন একমাত্র উপায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকোভিড-১৯ঘরে থাকুনসাধারণ ছুটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: মাগুরার প্রবেশদ্বারে সেনাবাহিনীর কন্টাক্ট ট্রেসিং পোস্ট

পরবর্তী

পোশাক শ্রমিকদের কারখানার পরিচয়পত্র দেখিয়ে ঢাকায় প্রবেশ করতে হবে

পরবর্তী

পোশাক শ্রমিকদের কারখানার পরিচয়পত্র দেখিয়ে ঢাকায় প্রবেশ করতে হবে

বার্সাকে সুখবর দিলেন মেসির স্বদেশি মার্টিনেজ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT