চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: মাগুরার প্রবেশদ্বারে সেনাবাহিনীর কন্টাক্ট ট্রেসিং পোস্ট

শামীম খানশামীম খান
৮:২৯ অপরাহ্ণ ০২, মে ২০২০
জনপদ, মাগুরা
A A

করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আগতদের জন্য মাগুরায় প্রবেশদ্বারে কন্টাক্ট ট্রেসিং পোস্ট বসিয়েছে সেনাবাহিনী।

ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াপদা এলাকায় শনিবার থেকে চালু হয়েছে এ কোভিড-১৯ ট্রেসিং পোস্ট।

বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরী সহযোগিতা ও তত্ত্বাবধানে এই চেকপোস্ট স্থাপনে সহযোগিতা করেছে শ্রীপুর উপজেলা পরিষদ।

এই পয়েন্ট দিয়ে যাতায়াতের সময় প্রতিটি ব্যক্তিকে বাধ্যতামুলকভাবে স্বাস্থ্য ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। কারো দেহে উপসর্গ কিংবা ভাইরাস থাকলে তা সাথে সাথে জানিয়ে দেওয়া হবে তিনি যে জেলার অধিবাসী সেখানকার জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে। এজন্য তার ছবি তুলে রাখাসহ জাতীয় পরিচয়পত্রের সব তথ্য এখানে সংরক্ষণ করা হচ্ছে।

শনিবার দুপুর ১২টায় ট্রেসিং পোস্টটির উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক আর্টিলারি বিগ্রেড কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি।

এ সময় মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, লে. কর্নেল আতিফ, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল গণি শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Reneta

মাগুরার ওয়াপদা-কামারখালির গড়াই ব্রিজের নিকটবর্তী এলাকাটি ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশালসহ বিভিন্ন বিভাগের জেলা থেকে মাগুরায় প্রবেশের মুলদ্বার হিসাবে চিহ্নিত। এ কারণে এই পোস্ট করোনা রোগী শনাক্তসহ করোনা প্রতিরোধে ব্যাপক ভুমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ওয়াপদা এলাকা দিয়ে প্রবেশের সময় প্রত্যেককে এখানকার স্বাস্থ্য ক্যাম্পে নিয়ে শরীরের তাপমাত্রাসহ করোনার নানা উপসর্গ পরীক্ষা করা হচ্ছে। সেই সাথে জরুরী প্রয়োজনে যাওয়া যানবাহনগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফূল আলম জানান, স্বাস্থ্য পরীক্ষায় করোনার ঝুঁকি কিংবা ভাইরাস শনাক্ত হলে তার বিষয়ে তথ্য তিনি যে জেলার অধিবাসী সেই জেলার জেলা প্রশাসককে জানিয়ে দেয়া হবে। এজন্যে তার ছবি তুলে রাখাসহ জাতীয় পরিচয়পত্রের তথ্য এখানে সংরক্ষণ করা হচ্ছে।

এ ধরনের চেকপোস্ট শুধু মাগুরা নয় সারা দেশের করোনা প্রতিরোধে ব্যাপক ভূমিকা রাখার পাশিাপাশি অনুকরণীয় দৃষ্টান্ত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক আর্টিলারি বিগ্রেড কামান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসমাগুরাসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬

আর্জেন্টিনার মেসি আছে, মিশরের আছে সালাহ ও ‘২৬ জন মেসি’

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশের সমর্থকদের প্রতি দূতাবাসের আবেগঘন বার্তা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT