চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির দিনেও সড়ক-মহাসড়কে এত মৃত্যু!

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:১৭ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A

শুক্রবার সরকারি ছুটির দিন থাকায় দেশের বিভিন্ন সড়ক কিংবা মহাসড়কে যানজট বা ভোগান্তি সাধারণত কম থাকে। কিন্তু ছুটির দিনেও যেন সড়কে মৃ্ত্যুর মিছিল থামছে না! আজ ঢাকার সাভার, কিশোরগঞ্জের কামালিয়ার চর এবং নোয়াখালীর সেনবাগে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়: সাভারে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এর মধ্যে ছাগল বোঝাই একটি ট্রাক সাভারের জোর পুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে গেলে পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল পুকুরে তল্লাশি চালিয়ে দু’জনের মরদেহ উদ্ধার করে। এছাড়া সাভারের বলিয়ারপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজের এক স্টাফ নার্সসহ দুই জন নিহত হয়েছেন। তারা হলেন: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জিন্নাত খান ও সিলেটের কানাইঘাট উপজেলার ফয়জুল ইসলাম চৌধুরী। এই দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়: কামালিয়ারচর এলাকায় ময়মনসিংহগামী বিশাল পরিবহনের একটি বাস আরেকটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া একই এলাকায় কয়েকশ’ গজের মধ্যে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী যাতায়াত পরিবহনের সাথে একটি ট্যাংকলড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।

অন্যদিকে নোয়াখালীর সেনবাগে ট্রাক্টর-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

তিন জেলার কয়েকটি দুর্ঘটনার খবর গণমাধ্যমে এসেছে। প্রতিদিন এমন আরও বহু দুর্ঘটনার শিকার হয়ে অনেক মানুষ মারা যান, যেগুলোর খবর সংবাদমাধ্যমে আসে না। দুঃখজনক হলেও সত্য যে, সড়কে এত মৃত্যুর ঘটনা ঘটলেও তা শূন্যের কোটায় নামিয়ে আনতে তেমন কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায় না। অথচ একটু সচেতন হলেই দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা সম্ভব।

ছুটির দিনেই যদি একাধিক দুর্ঘটনায় এত মানুষ মারা যান, তাহলে প্রতিদিন দুর্ঘটনা এবং মৃত্যুর হার কেমন হতে পারে তা সহজেই উপলব্ধি করা যায়। সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপও এমন ভয়াবহ অবস্থারই জানান দেয়। এসব বিষয় নিয়ে সংশ্লিষ্টদের ভাবতে হবে।

Reneta

নিরাপদ সড়ক নিয়ে কাজ যে একেবারে হচ্ছে না, তাও নয়। তবে এ নিয়ে আরও ব্যাপকভাবে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। সড়কে নিয়ম মানা এবং না মানলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতার বিকল্প নেই দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬

বন্ধ শিল্পকারখানা চালু বিষয়ে যে নির্দেশ প্রধানমন্ত্রীর

জুলাই ৩০, ২০২৬

ইংল্যান্ডের টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিং, অধিনায়ক রুট

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT