চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ছাত্রলীগের সংঘর্ষ: তিন সদস্যের ‘উচ্চতর কমিটি’ গঠন

আল-মামুন আশিক আল-মামুন আশিক
১০:৪২ অপরাহ্ণ ১৪, মে ২০২৪
শিক্ষা
A A
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রধান প্রবেশদ্বার, বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের ‘উচ্চতর কমিটি’ গঠন করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (১৪ মে) এক সভায় ঘটনা তদন্তে তিন সদস্যের একটি ‘উচ্চতর কমিটি’ গঠন করে হল প্রশাসন। সন্ধ্যায় নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া ওই হলের এক নিরাপত্তাপ্রহরীকে মারধর করার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে সরাসরি ছাত্রত্ব বাতিল ও গ্রেফতারের সুপারিশের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া হলে বহিরাগত ও অনাবাসিক শিক্ষার্থীদের আগামী ১৬ মে দুপুরের মধ্যে হল ত্যাগ করার কথা বলা হয়েছে।

Banglabid

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, গত শনিবার ও গতকাল সোমবার ছাত্রলীগের ওই ঘটনার ব্যাপারে আজ দুপুর দুইটা থেকে সন্ধ্যা পর্যন্ত হল প্রশাসনের সভা হয়। সভায় ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকৃত ঘটনা কী, কেন ঘটলো, এর উদ্দেশ্য কী এবং এর পিছনে কারা কারা যুক্ত সেটি অনুসন্ধানে তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জানা গেছে, তিন সদস্যের উচ্চতর তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে হলের আবাসিক শিক্ষক ড. অনুপম হীরা মণ্ডলকে। বাকি দুজন সদস্য হলেন, আবাসিক শিক্ষক ড. মো. ফারুক হোসেন এবং তানজিল ভূঞা।

বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত শনিবার হলের অতিথি কক্ষে বসাকে কেন্দ্র করে রাত ১১টা থেকে দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় রামদা ও লাঠিসোঁটা হাতে একে অপরকে ধাওয়া দেন। পরদিন সকালে তথ্য দেওয়ার অভিযোগে সোহরাওয়ার্দী হলের নিরাপত্তাপ্রহরী মনিরুল ইসলামকে মারধর করেন সভাপতি-সম্পাদকের অনুসারীরা।

Reneta

অভিযুক্তরা হলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের সহ-সভাপতি আতিকুর রহমান ওরফে আতিক, মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের কর্মী সানি হাজারী, মতিহার হল শাখা ছাত্রলীগের কর্মী আজিজুল হক আকাশ ও কয়েকজন বহিরাগত। দুই পক্ষ সংঘর্ষে জড়ানোর পর গতকাল রাতে এক নেতাকে ‘হত্যার’ হুমকি দেওয়ার অভিযোগে এক পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা রামদা, রড, লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়। এরপর দিবাগত রাত সোয়া তিনটার দিকে হল প্রশাসন ও পুলিশ সদস্যরা হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি করেন। অভিযান শেষে আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে নেতা-কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ উৎপাদনে সুখবর

আগস্ট ১৫, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে রেকর্ড ‘টাইমিং’য়ে স্বর্ণ জয় রাফির

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৪৭

আগস্ট ১৫, ২০২৬

লোগো-প্যাড সবই নকল, প্রতারকদের টার্গেট কারা?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT