ছিটমহলগুলো কোনো সরকার উদ্ধার করেনি, আ.লীগ করেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিটমহল সমস্যা সমাধানে সরকারের উদ্যোগের কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: জনগণের ভোটে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া সরকার গঠন করেনি বলেই দেশের ছিটমহলগুলো উদ্ধার করতে পারেনি; আওয়ামী লীগই তা করেছে।
রোববার আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রদান ও সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন: উন্নয়ন প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
এসময় মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






