চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটকে পড়া বিমান: দেশে ফিরলেন ১৭ অপেক্ষমাণ যাত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ০৯, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
বিমান-উড়োজাহাজ-ছিটকে পড়া-তদন্ত কমিটি

বৈরি আবহাওয়ার কারণে মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়া উড়োজাহাজের (ফিরতি ফ্লাইট) ১৭ জন অপেক্ষমান যাত্রী নিয়ে বিমানের একটি বিশেষ ফ্লাইট বৃহস্পতিবার ভোরে ঢাকায় পৌঁছেছে।

তবে ওই ঘটনায় আহত পাইলটসহ অন্য যাত্রীদের ঢাকায় ফিরিয়ে আনার বিষয়ে আজ সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

ছিটকে পড়া উড়োজাহাজের ক্রু এবং যাত্রীদের আনতে বুধবার রাত সাড়ে ১০টায় ক্যাপ্টেন আনিসুর রহমানের নেতৃত্বে বিমানের একটি বিশেষ উড়োজাহাজ মিয়ানমারের পথে রওনা দিয়েছিল।

বুধবার সন্ধ্যায় বৈরি আবহাওয়া এবং উড়োজাহাজের সামনের চাকা ভেঙে যাওয়ায় মিয়ানমারের ইয়াংগুন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশ বিমানের বিজি ০৬০ ফ্লাইটের উড়োজাহাজ। এ ঘটনায় আহত হন পাইলটসহ ১৯ জন আরোহী।

দুপুর ৩টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটিতে ৩২ জন আরোহী ছিলেন।

বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে বিমানের ওই উড়োজাহাজটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।বিমান-উড়োজাহাজ-ছিটকে পড়া

আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

বিমান বাংলাদেশের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) কমকর্তা শাকিল মেরাজ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এস২-এজিকিউ ফ্লাইটের ৮কিউ৪০০ মডেলের উড়োজাহাজটির দুর্ঘটনার পর বৃষ্টির কারণ দেখিয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইয়াংগুন এয়ারপোর্ট কর্তৃপক্ষ। সকল ফ্লাইটকে দেশটির রাজধানীর নেপিদো এয়ারপোর্টে নেওয়া হয়েছে।

ট্যাগ: উড়োজাহাজউড়োজাহাজ দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী

রৌশন আরা বেগমের মরদেহ ঢাকায়, দাফন হবে আজিমপুরে

পরবর্তী

রৌশন আরা বেগমের মরদেহ ঢাকায়, দাফন হবে আজিমপুরে

তামিল-তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে ফজলুর রহমান বাবুর 'সিতারা'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT