মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রেম মাওয়ি বমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বম ২০১৮ সালে মার্কিন দূতাবাসের ‘ছায়া রাষ্ট্রদূত’’ নির্বাচিত হয়েছেন।
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে ছায়া রাষ্ট্রদূত ঘোষণা করে মার্কিন দূতাবাস। এবছর সেটি হয়েছেন রেম মাওয়ি বম। সোমবার সারাদিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গেই কাটান বম। অংশ নেন নানান অফিশিয়াল মিটিংয়ে।
মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে মার্কিন রাষ্ট্রদূত ও ছায়া রাষ্ট্রদূতের মধ্যেকার শুভেচ্ছা বিনিময়ের ছবিটি।
নারী দিবস উপলক্ষ্যে একদিনের জন্য একজন নারীকে ছায়া রাষ্ট্রদূত নির্বাচন করে মার্কিন দূতাবাস।








