বাংলাদেশ

ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষে ৩ মামলা, আসামী ১১’শ

ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাস্তায় অবস্থান করছে, পরিস্থিতি শান্তিপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কলেজের শিক্ষার্থীরা ককটেল বিস্ফোরণের পরে রাস্তায় অবস্থান করছে, পরিস্থিতি শান্তিপূর্ণ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের সংহিংস সংঘর্ষের ঘটনায় ৩টি মামলা হয়েছে। এসব মামলায় আসামী করা হয়েছে ১১’শ জনকে। যাদের বেশিরভাগই ছাত্র।

ওই ঘটনায় নিহত নাহিদ হোসেনের চাচা বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি হত্যা মামলা করেছেন।

আরেকটি মামলা করেন ইন্সপেক্টর ইয়ামিন কবীর। এতে পুলিশের ঊপর হামলা ও আহত করার অভিযোগে ঢাকা কলেজের ৬শ ছাত্র এবং নিউমার্কেট এলাকার ৩শ ব্যবসায়ী ও দোকান কর্মচারীকে আসামী করা হয়েছে।

এই মামলায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীর মধ্যে অ্যাডভোকেট মকবুল, আমীর হোসেন আলমগীর, হাজী জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, মিজান ব্যাপারী ও জাপানী ফারুকসহ ১২ জনের বিরুদ্ধে ঊস্কানী দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিস্ফোরক দ্রব্য আইনে আরেকজন পুলিশ কর্মকর্তা বাদি হয়ে ঢাকা কলেজের ২শ ছাত্রের বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার পর পুলিশ কর্মকর্তারা বলেছেন, দ্রুতই আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:ছাত্র-ব্যবসায়ী সংঘর্ষ ঢাকা কলেজ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…