চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৯ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
রাজনীতি, শিক্ষা
A A
ছাত্রদল-ছাত্রলীগ-ঢাবি-বিক্ষোভ

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার সকাল ৯ টায় টিএসসি থেকে শুরু হয়ে শামসুন্নাহার হলের সামনে দিয়ে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকীর নেতৃত্বে মিছিলে অংশ নেন বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহ সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, যুগ্ম সম্পাদক এম এম মহিন উদ্দিন রাজু, ইকবাল হোসেন শ্যামলসহ আরও অনেকে।

আবুল বাসার সিদ্দিকী সঞ্চালনায় মিছিল পরবর্তী সমাবেশে আল মেহেদী তালুকদার সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বরোচিত হামলা এবং নারী শিক্ষার্থীদের বস্ত্রহরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মেহেদী তালুকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীর পাশে ছিল, বর্তমানেও আছে এবং সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের সাথে থাকবে।

তিনি আরও বলেন, যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে সেই বিশ্ববিদ্যলয়ের সাধারণ শিক্ষার্থীরা যৌক্তিক দাবী উপস্থাপন করার কারণে ছাত্রলীগের কাছে নির্যাতনের শিকার হয়েছে। আবার নির্যাতনের শিকার শিক্ষার্থীরা উপাচার্যের কাছে বিচার চাইতে গেলে উপাচার্য ছাত্রলীগ ডেকে এনে হামলা চালান। তাহলে সাধারণ শিক্ষার্থী কার কাছে যাবে?

সাধারণ শিক্ষার্থীদের দাবী আদায় না হওয়া পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আল মেহেদী।

ছাত্রদল-ছাত্রলীগ-ঢাবি-বিক্ষোভ
ছাত্রলীগের হামলা

সাধারণ শিক্ষার্থীদের যৌন নিপীড়ন কারির বিচার সহ ৪ দফা দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্ব কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে৷ শিক্ষার্থীদের দাবিগুলো ছিল: অধিভুক্ত কলেজ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা ও যৌন নিপীড়নকারী ছাত্রলীগ নেতাদের বহিষ্কার, শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের অজ্ঞাতনামা মামলা প্রত্যাহার এবং দায়িত্ব পালনে ব্যর্থ প্রক্টরের পদত্যাগ৷

বিকেল ৩ টার দিকে হঠাৎ করে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় বিভিন্ন হল থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীদের টহল দিতে দেখা যায়।

বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত ফুটেজে দেখা যায়, রড, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে উপাচার্য ভবনে অবস্থান নেওয়া নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কারো কারো শরীর থেকে রক্ত পড়তেও দেখা গেছে। অনেকে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে হামলা থেকে বাঁচতে সাহায্য চাইতে দেখা যায়।

ট্যাগ: উপাচার্যের কার্যালয় ঘেরাওছাত্রদলঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবি উপাচার্যের ওপর হামলাকারীদের শাস্তি দাবি ছাত্রলীগের

পরবর্তী

অবশেষে জয় দেখল পাকিস্তান

পরবর্তী

অবশেষে জয় দেখল পাকিস্তান

মা হারালেন গাজী মাজহারুল আনোয়ার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা-যশোর রুটে ৯ সেপ্টেম্বর থেকে ইউএস-বাংলার ফ্লাইট চালু

আগস্ট ২৫, ২০২৬

‘হানিয়া কি মাতাল?’- অভিনেত্রীর ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড়

আগস্ট ২৫, ২০২৬

রংপুরে স্কুলশিক্ষক গণপতি হত্যাকাণ্ড: পুলিশের ব্যাখ্যা নিয়ে সন্দেহ!

আগস্ট ২৫, ২০২৬

‘সন্দেহ হলে ব্যাটারদের পক্ষে’- পিচ নিয়ে নতুন বার্তা অস্ট্রেলিয়ার

আগস্ট ২৫, ২০২৬
ছবি: শ্রীমঙ্গলে বইপড়া উৎসবে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী।

শ্রীমঙ্গলে ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বইপড়া উৎসব

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT