ছাগল নিয়ে প্রবাদ-প্রবচন-গল্প কম নয়। এবার যোগ চর্চায় যোগ হলো ছাগলের নাম। মার্কিন যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হয়ে উঠছে ছাগল নিয়ে যোগ চর্চা। খোদ রাজধানী ওয়াশিংটন ডিসিতে ছাগল নিয়ে যোগ চর্চায় অংশ নিচ্ছে কয়েকশ যোগী।
শুরুটা ভার্জিনিয়ার নক্সভিলের যোগ কেন্দ্র ‘দ্য লিটল গোট ফার্ম অ্যাট দ্য লেক’ এ, যেখানে নানা রংয়ের বাচ্চা ছাগল ছেড়ে দেয়া হয়। ছাড়া পেয়েই ছাগল ছানারা সবুজ ঘাসে যোগরতদের কাঁধে, পিঠে, পেটে বুকে আর মাথায় চড়ে বসে। পরীক্ষা হয় ছাগলের দুষ্টুমি থেকে যোগীরা কীভাবে নিজেদেরকে যোগ ব্যায়ামে মগ্ন রাখে।
জনপ্রিয় এই ছাগল যোগ চর্চা অরেগন থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বিস্তৃত এখন। এর আগে রেসিং ঘোড়াকে শান্ত রাখতে ছাগল থেরাপি বেশ কাজে লেগেছিলো।
মানুষের মধ্যে প্রকৃতি ও প্রাণী প্রেম জাগাতেই ছাগল যোগ চালু করেছেন মার্কিন যোগ প্রশিক্ষক বেথ উলফ।








