শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে রাজধানীর মহাখালী এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারখানা শ্রমিকরা।
সড়ক অবরোধ করায় মহাখালী আমতলী থেকে তেজগাঁও লাভ রোড পর্যন্ত এবং তেজগাঁও লিংক রোড থেকে পুলিশ প্লাজা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ এসে প্রধান সড়ক থেকে বিক্ষোভকারী শ্রমিকদের সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সম্প্রতি অদক্ষতার অভিযোগ তুলে কারখানা কর্তৃপক্ষ ৪০ জন শ্রমিককে ছাঁটাই করার পর শ্রমিকরা বিক্ষুদ্ধ হয়ে ওঠেন।








