চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছবির ভাগ্য কেউ বলতে পারে না, অনেকটা ক্রিকেটের মতো’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ন ২৪, জানুয়ারি ২০১৮
বিনোদন
A A

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। তার অভিনীত ‘ভালো থেকো’ ছবিটি ২ ফেব্রুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহগুলোতে একযোগে মুক্তি পাবে। এই মুহূর্তে ছবিটির প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আর ছবির প্রচারণার জন্যই তিনি এসেছিলেন চ্যানেল আই এর নিয়মিত অনুষ্ঠান ‘তারকা কথন’-এ। সেই সঙ্গে নতুন ছবি নিয়ে আলোচনা করেছেন চ্যানেল আই অনলাইনের ফেসবুক পেইজের লাইভে।

ফেসবুক লাইভে আরিফিন শুভ বলেন, ‘তারকা কথন’ ছিল আমার প্রথম টেলিভিশন ইন্টারভিউ। আবার এলাম ‘তারকা কথন’-এ আমার ছবির প্রমোশন এর জন্য। এই প্রথম চ্যানেল আইয়ের ফেসবুক পেজ থেকে লাইভে এলাম।’

শুভ বলেন, ‘তিনবার জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজুর তিন তিনটে ছবি করতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্য। আসলে ছবির ভাগ্য কেউ বলতে পারে না, অনেকটা ক্রিকেটের মতো। ক্রিকেট যেমন আগেই বলা যায় না আজকে কোন দল জিতবে কোন দল হারবে, যে কোনো সময়ে গেম পাল্টে যেতে পারে। ছবির ক্ষেত্রেও সেরকম। ঢাকা অ্যাটাক, অগ্নি, মুসাফির বা ছুঁয়ে দিলে মন ছবিগুলো করার সময় এটা ভেবে করিনি যে সফল হবে। আমরা বিশ্বাস থেকে করেছি যে দর্শকের ভালো লাগবে। ভালো থেকোও সেরকম যায়গা থেকেই করা।’

তানহা তাসনিয়া

শুভ জানান, ভালো থেকো একটি মৌলিক বাংলাদেশী ছবি। অনেক বড় একটা টিমের সবাই মিলে ছবিটি করা হয়েছে। তাই তারা আশা করছেন, ছবিটি দর্শকদের ভালো লাগবে। প্রচারণার জন্য ফেব্রুয়ারির ২,৩,৪,৫ তারিখে শুভ এবং ছবির কলাকুশলীরা হলে যাবেন। আশা করছেন, দর্শকদের সাথে সেখানে দেখা হবে।

সিনেমায় শুভর বিপরীতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। ‘তারকা কথন’ এবং ফেসবুক লাইভে উপস্থিত ছিলেন তিনিও। তানহা তাসনিয়া বলেন, ‘চ্যানেল আইতে আমি আজ প্রথম। আমার পছন্দের একটি চ্যানেল এটা। এসেছি ছবির প্রচারণায়। আমার অনুরোধ, বাংলা ছবি দেখুন হলে গিয়ে। ভালো-খারাপ সেটা হলে দেখেই বিচার করুন। ২ তারিখ শুভর জন্মদিন। যারা ওর ভক্ত তারা জন্মদিন উপলক্ষে ছবিটি দেখুন।’

Reneta

হলে ছবি দেখা প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘হলে গিয়ে ছবি দেখার মতো পরিবেশ হয়তো এখনও সব যায়গায় নেই। তবে আমাদের তরুণরা যদি ছবি দেখার অভ্যাস গড়ে তোলেন তাহলে সিনেমা ইন্ডাস্ট্রি বদলে যাব। অনেক সুন্দর সুন্দর ছবি তৈরি করা সম্ভব হবে।’

দর্শকদের উদ্দেশ্যে শুভ বলেন, তরুণ প্রজন্মের অভিনয়শিল্পীরা জীবনের সবকিছু ত্যাগ করে সিনেমা নিয়ে পড়ে আছেন শুধু মাত্র আপনাদেরকে বিনোদন দেয়ার জন্য। আপনারা যদি ছবি না দেখেন, তাহলে হয়তো আর এটাকে ধরে রাখা সম্ভব হবে না।

অন্যদিকে চ্যানেল আই অনলাইন ফেসবুক পেইজটি এখন ১৮ লাখের পরিবার। এই আনন্দ সেলিব্রেট করতে লাইভ ব্রডকাস্টার অপু মাহফুজের সঙ্গে ফেসবুক লাইভে আসেন আরিফিন শুভ এবং তানহা তাসনিয়া। এরপর কেক কেটে উদযাপন করা হয়।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভজাকির হোসেন রাজুতানহা তাসনিয়াতারকা কথনভালো থেকো
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT