ছবিঘর

ছবিতে রোজ বোলের বাংলাদেশ

ছবিতে রোজ বোলের বাংলাদেশ

সাউদাম্পটন থেকে: পাহাড়ের ওপর নান্দনিক এক স্টেডিয়াম রোজ বোল। সবুজ অরণ্যের মাঝে আধুনিকতার ছোঁয়ায় শোভিত পুরো চত্বর। দেখলেই চোখ জুড়িয়ে যাবে।

খেলা শুরুর আগে স্টেডিয়ামের বাইরে বাংলাদেশি দর্শকদের স্রোত। বাঘ সেজে স্টেডিয়ামে চলে এসেছেন ছোট্ট শিশুটিও

 

বাইরে বিক্রি হচ্ছে বাংলাদেশের ক্যাপ ও পতাকা

 

ইংল্যান্ডের অন্যান্য ভেন্যুর মতোই এখানকার গ্যালারিতে বইছে লাল-সবুজের ঢেউ

 

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখতে মাঠে আসা সাড়ে ১৭ হাজার দর্শকের অন্তত ৮০ ভাগই টাইগার সমর্থক

 

জার্সি গায়ে, পতাকা হাতে তাদের উপস্থিতি গ্যালারিও সেজেছে রঙিন রূপে

 

নানা রঙে লাল-সবুজের ঢেউ আছড়ে পড়ছে টাইটানিকের বন্দরে

 

রয়েল বেঙ্গল টাইগার সাজে গ্যালারিতে কোলের শিশুর সঙ্গে বাবা

বিষয়:চ্যানেল আই চ্যানেল আই অনলাইন ছবিতে বিশ্বকাপ ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট বিশ্বকাপ-২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…