৩৬ ঘণ্টার বাংলাদেশ সফরে ব্যস্ত সময় কাটিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের দ্বিতীয় দিনেও প্রচণ্ড ব্যস্ত ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। ছবিতে দেখুন তার সফরের দ্বিতীয় দিনের কিছু মুহূর্ত…সকালেই তিনি যান রামকৃষ্ণ মিশনে। সেখানে ভক্তদের সাথে সময় কাটান তিনি।
রামকৃষ্ণ মিশনে আসা ভক্তরা তার সাথে হাত মেলানোর সুযোগও পান।
বাচ্চাদের কাছে পেয়ে তাদের সাথেও খানিকটা সময় কাটান নরেন্দ্র মোদি।
গাছও লাগান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।







