বেইজিংয়ের বার্ড নেস্ট স্টেডিয়ামে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর তা উদযাপন করছিলেন উসাইন বোল্ট। সেই সঙ্গে দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছিলেন জ্যামাইকার গতিদানব। ঠিক সময়ই ব্যাটারি চালিত দুই চাকার স্কুটার ব্যবহার করে সেই দৃশ্য ভিডিও করছিলেন টিভির একজন ক্যামেরাম্যান। হঠাৎ করে ক্যামেরাম্যানের স্কুটারের চাকা ট্র্যাকের পাশে কিছুতে বেধে যায় আর তাকে সহ হুড়মুড় করে গিয়ে পড়ে বোল্টের ওপর।বোল্ট ক্যামেরাম্যানের সঙ্গে ধাক্কা খেয়ে ট্র্যাকের ওপর উল্টে যান। কয়েক জায়গায় সামান্য কেটে গেলেও খুব বেশি চোট পাননি বোল্ট। পরে সংবাদ সম্মেলনে নিজেই বিষয়টি জানান তিনি। বোল্ট বলেন, ‘দুর্ঘটনা ঘটেই। কিছু জায়গায় কেটে গেছে আমার। …আমি ঠিক আছি।’






