ঢাকার অদূরে সাভারের তুরাগ রিসোর্টে হয়ে গেলো টিভিশিল্পী তারকাদের মিলনমেলা। টেলিভিশন নাট্যনির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের আয়োজনে এক পিকনিকের আয়োজন করা হয়।
টিভি নির্মাতাদের এই পিকনিকে অভিনয়শিল্পীসহ বিভিন্ন মাধ্যমের লোকজন উপস্থিত ছিলেন।
পিকনিকে সারাদিন সিনিয়র ও জুনিয়র শিল্পীরা একসঙ্গে মিলে মিশে আনন্দে মেতে ওঠেন। পিকনিকে উপস্থিত ছিলেন, শহীদুল হক সাচ্চু, শহীদুল ইসলাম খোকন, আফজাল হোসেন, গাজী রাকায়েত, শর্মিলা আহমেদ, দিলারা জামান, আফরোজা বানু, আনিসুর রহমান মিলন, সুইটি, বাধন, অনিমেষ আইচ, ভাবনাসহ আরো অনেকে।
চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য তারকাদের পিকনিকে তারাদের কিছু মুহূর্ত:











