‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ…’ এক মাস সিয়াম সাধনার পর এসেছে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। নতুন পোশাক আর সুগন্ধি মেখে ঈদের জামাতে শরিক হয়ে উৎসবে মেতেছেন মুসলিম সম্প্রদায়।
ধনী-গরিব সবার মাঝেই বইছে আনন্দের বন্যা। সেই আনন্দের কয়েকটি মুহূর্ত জাকির সবুজের ক্যামেরায়:















