চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছক্কা বৃষ্টির এক ম্যাচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ইংল্যান্ড ইনিংসের ১৪তম ওভারের পঞ্চম বল। রহমত শাহকে মাথার উপর দিয়ে আছরে ফেলে নতুন আরেক বর্ষার উদ্বোধন করলেন জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের বর্ষা মৌসুম নিয়ে যারা এতদিন ছিলেন বিরক্ত, তাদের মন ভরিয়ে দিতে ওল্ড ট্রাফোর্ডের দর্শকদের মাতানোর দায়িত্বটা কাঁধে তুলে নিলেন ইয়ন মরগান!

ওল্ড ট্রাফোর্ডে আফগানিস্তানকে ৩৯৭ রানের বন্যায় ভাসিয়ে দিয়েছে ইংলিশরা। তবে এই রানও আলোচনার হালে পানি পাচ্ছে না ছক্কার গুণে। এক ম্যাচে এতটাই ছক্কা হয়েছে যে রেকর্ড বইয়ে পুরনো পৃষ্ঠা মুছে নতুন করে লিখতে হচ্ছে কয়েকটি রেকর্ড।

ইংলিশদের ইনিংসে সবমিলিয়ে মোট ২৫টি ছক্কা দেখেছেন দর্শকরা। ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ! আগের ২৪টি ছক্কার রেকর্ড ছিল ইংল্যান্ডেরই। নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছেন মরগানরা।

সবচেয়ে বেশি ছক্কা মরগানের। ১৭টি। ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত ছক্কার রেকর্ডে এখন এটিই শীর্ষে। এর আগে এক ইনিংসে তিনবার ১৬টি করে ছক্কাময় ইনিংস দেখেছে ক্রিকেটবিশ্ব। রোহিত শর্মা, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল যৌথভাবে দখলে রেখেছিলেন রেকর্ডটি। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে ১৮৫ রানের ইনিংসে ১৫বার বল সীমানা দিয়ে আছরে ফেলেছিলেন শেন ওয়াটসন।

কেবল মরগানই নন, দলের বাকিদেরও যেন পেয়েছিল ছক্কার নেশায়। মঈন আলি তার ১৫ বলে ৩১ রানের ইনিংসে মেরেছেন ৪ ছক্কা, বেয়ারস্টো মেরেছেন ৩টি। এমনকি যিনি খুব একটা ছয় মারেন না, সেই রুটের ব্যাটও দেখেছে একটি ছক্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউ ইয়র্কে মৌসুমীকে সম্মাননা, ওমর সানীর উচ্ছ্বাস

পরবর্তী

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রথম রানার আপের পুরস্কার কী?

পরবর্তী

'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' প্রথম রানার আপের পুরস্কার কী?

প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য: সরকারি দল

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT