চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চড়া মূল্যে ‘পাসওয়ার্ড’-এর বুকিং, পাল্টে দেবে অতীতের সমীকরণ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৯
বিনোদন
A A

শাকিব খান অভিনীত আসছে ঈদের ছবি ‘পাসওয়ার্ড’। দেশের শীর্ষ এ নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস-এর ব্যানারে নির্মিত হচ্ছে ছবিটি। ১ মার্চ থেকে শুরু হওয়া ‘পাসওয়ার্ড’-এর শুটিং এখনও শেষ হয়নি। তার আগেই শুরু হয়ে গেছে মফঃস্বলের বুকিং এজেন্টদের কাড়াকাড়ি!

বুধবার (২০ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জের ‘নিউ রজনীগন্ধা’, শেরপুরের ‘রূপকথা’ এবং ময়মনসিংহের ‘ছায়াবানী’ এই তিন সিনেমা হল থেকে বুকিং এজেন্ট এসে ‘চড়া মূল্যে’ অগ্রিম বুকিং দিয়েছেন ‘পাসওয়ার্ড’ ছবির।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা বলেন ঢাকাই ছবির ‘সুপার হিরো’।  বৃহস্পতিবার দুপুরে শাকিব খান বলেন, যে সিনেমা হলগুলো অগ্রিম বুকিং দিয়েছে, সেগুলো মফঃস্বলের ছোট ছোট হল। যারা বুকিং দিয়েছে তারা ভালো করে জানে, এটা ভাই-এর ছবি। তার নিজের প্রযোজনার ছবি বানাচ্ছেন মানেই অন্যরকম কিছু হতে যাচ্ছে। আমার যৌথ প্রযোজনার ছবি যে হলে ৩ লাখ টাকায় যেত, সেখানে ‘পাসওয়ার্ড’ ৪ লাখ বুকিং দিয়েছে। আবার যেখানে ছিল ৪ লাখ সেখান থেকে ৫ লাখে নিয়েছে। এগুলো কিন্তু ছোট ছোট হল। বড় হলের হিসেব তো এখনও ধরিনি।

এসকে ফিল্মের ব্যানারে ২০১৪ সালে ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির মাধ্যমে প্রথমবার লগ্নি করেছিলেন শাকিব খান। সে বছর ঈদে মুক্তি পাওয়া ওই ছবিটি বছরের সেরা ব্লকবাস্টার হয়। তখনই দর্শক, সিনেমা হলের মালিক, পরিবেশক, বুকিং এজেন্ট এসকের ফিল্মসের উপর ভরসা রাখে। এবার শাকিব খান তার ‘পাসওয়ার্ড’ কে আন্তর্জাতিকমান বজায় রেখে বানাচ্ছেন বলে আগেই জানিয়েছেন। সেজন্যই ঈদ আসার দু’মাস বাকি থাকতেই শুরু হয়েছে হল বুকিং।

চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভূঁইয়া বলেন, বাংলাদেশে আজ পর্যন্ত শাকিব খানের সিনেমা সবচেয়ে বেশি মূল্যে বুকিং হয়েছে। অন্যদের ছবি ২০ হাজার থেকে সর্বোচ্চ ৯০ হাজার ১ লাখে বুকিং হয়। আর শাকিব খানের ছবি বুকিং হয়েছে আড়াই থেকে তিন লাখে। তার ছবি কবে আসবে ওই অপেক্ষায় থাকে হল মালিকরা।

তিনি বলেন, দর্শকদের কাছে শাকিব খান যেভাবে পৌঁছুতে পেরেছেন, তার পরবর্তী অন্য কেউ সেভাবে এখনও পৌঁছুতে পারেনি। শাকিবের ‘হিরো দ্য সুপাস্টার’ ছবি আরও পাঁচ বছর আগে বাম্পারহিট হয়েছিলো। আগামীতে তার ‘পাসওয়ার্ড’ আসছে। বুকিং এজেন্ট সমিতি আশা করছে, অতীতের সব সমীকরণ পাল্টে দেবে ‘পাসওয়ার্ড’।

ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলের বুকিং এজেন্ট সাইফুল ইসলাম। চড়ামূল্যে কেন ‘পাসওয়ার্ড’ বুকিং দিলেন জানিয়ে মুঠোফোনে বৃহস্পতিবার চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘পাসওয়ার্ড’ ৫ লাখ ১ হাজার টাকায় বুকিং দিয়েছি। এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ রেন্টাল। ঈদ আসলে যদি না পাই, সেজন্য অগ্রিম বুকিং দিয়ে রাখলাম। সারাবছর তেমন ব্যবসা হয়না। তাই চেয়ে আছি ঈদের ‘পাসওয়ার্ড’ দিয়ে যদি কিছু করা যায়।

Reneta

যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’, ‘নবাব’-এ নতুন লুকে হাজির হয়ে ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হয়েছেন শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, কলকাতার দর্শকদের চোখেও অন্য পরিচয়ে নিজেকে উপস্থাপন করেছেন শাকিব।

আগামী রোজার ঈদের ‘পাসওয়ার্ড’ ছবিতে জনপ্রিয় এই নায়কের উপস্থিতি নতুন করে আবার আলোচনার বিষয় হতে পারে, এমনটাই মনে করছেন বাংলা চলচ্চিত্র প্রেমীরা। ‘পাসওয়ার্ড’ নির্মাণ করছেন মালেক আফসারী। এ ছবিতে শাকিব খানের নায়িকা শবনম বুবলী। আরও আছেন চিত্রনায়ক ইমন, মিশা সওদাগর। শাকিব খানের সঙ্গে এ ছবির সহ-প্রযোজক এমডি ইকবাল।

ছবি: সংগৃহিত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসকে ফিল্মসপাসওয়ার্ডবুবলীমালেক আফসারীলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT