সাসেক্সের অ্যারুনডেল ক্যাসল ক্রিকেট গ্রাউন্ডে ডিউক অব নরফোক একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছে বাংলাদেশ দল। ইংলিশ কন্ডিশনে ব্যাটিংয়ে নেমে চ্যালেঞ্জটা ভালই সামলাচ্ছেন সফরকারী ব্যাটসম্যানরা।
বিনা উইকেটে ৯ ওভারে ৫৭ রান তোলার পর শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ২১২ রান। অ্যারুনডেল ক্যাসলের টুইটার পেজে এ তথ্য জানানো হয়েছে।
নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা না থাকায় সোমবার অধিনায়কত্ব করছেন মুশফিকুর রহিম। পিঠে ব্যথার কারণে বিশ্রামে আছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।

এছাড়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান আইপিএলের জন্য এখনো দলের সাথে যোগ দেননি।








