চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যাম্পিয়ন হওয়ার স্বাদই আলাদা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

২০০৩ সালে ছিলেন বাংলাদেশের সাফ জয়ী দলের সদস্য। ১৫ বছর বাদে মোস্তফা আনোয়ার পারভেজ আবারও জিতলেন সাউথ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর। তবে এবার কোচের ভূমিকায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে সাফের সেরা করে বিজয়ীর বেশে ফেরা লাল-সবুজ কোচ হাসিমুখেই জানালেন, শিরোপার স্বাদটা সবকিছুর উপরে।

পাকিস্তানকে ট্রাইবেকারে হারিয়ে শনিবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের সেরা হয়েছে বাংলাদেশের কিশোররা। শিরোপা হাতে রোববার বিকেল ৩টায় ফিরেছে দেশে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে সব প্রশ্নের উত্তর দিয়ে গেলেন লাল-সবুজ কোচ।

‘চ্যাম্পিয়নের স্বাদই আলাদা। তখন খেলোয়াড় ছিলাম, খুব আনন্দে ছিলাম। এবার খুদে খেলোয়াড়দের কোচ হয়েছি। তারাও আমাকে চ্যাম্পিয়ন করেছে। এটাও আমার জন্যে বিরাট প্রাপ্তি, খুব আনন্দের। সাফে আমরাই প্রথম চ্যাম্পিয়ন ছিলাম, এবার এই ছেলেরা চ্যাম্পিয়ন হল। এটা ভীষণ আনন্দের।’

মালদ্বীপের বিপক্ষে মূল গোলরক্ষক মিতুল মারমা লাল কার্ড দেখায় মাঠে নামার সুযোগ পান দ্বিতীয় গোলরক্ষক মেহেদী হাসান। হঠাত পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সেমিতে ভারত ও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে টাইব্রেকারে স্পটকিক ফিরিয়ে হয়ে ওঠেন নায়ক। মেহেদীর এই পারফরম্যান্সকে শিরোপার জন্য দলের ক্ষুধার প্রতিফলন হিসেবেই দেখছেন কোচ।

‘নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার অনুপস্থিতিতে আমরা মেহেদীকে মাঠে নামাই। সে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে সেও দলের জন্য নিবেদিত। ম্যাচগুলো সে একাই বের করে নিয়ে এসেছে। তার জন্যই আমরা ফাইনালে উঠতে পেরেছি। তার পারফরম্যান্সই আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে যে আমাদের দ্বিতীয় গোলরক্ষকও যেকোনো সময় যেকোনো কিছু করতে পারে।’

নায়ক হয়ে পেরে নিজেও আনন্দিত মেহেদী। জানালেন নিয়মিত অনুশীলনের কারণেই টাইব্রেকারে ঠাণ্ডা রাখতে পেরেছেন মাথা, ‘তখন আমার মনে হয়েছে আমি তো এটা অনুশীলনেই শিখে এসেছি। আমার কাছে এটা কোনো বিষয়ই না। কারণ স্যাররা আমাদের সেভাবেই শিখিয়ে এসেছেন। স্যার আমাদের যেভাবে শিখিয়েছেন আমি সেটাই মনে করার চেষ্টা করেছি। চিন্তা করেছি কীভাবে সেভ দিতে পারবো। আর আমাদের টার্গেটেই ছিল চ্যাম্পিয়ন হওয়া। তারা আমাদের বলেছিলেন আগে বল দেখো তারপর লাফাও। আমি সেটাই করেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাথাপিছু জিডিপিতে চলতি বছরেই ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
লতিফ মাস্টার ফাউন্ডেশন

আদর্শের আলোয় বদলে যাওয়া বেশরগাতি

এপ্রিল ২৮, ২০২৬

রিয়ালের কোচ হচ্ছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী স্কালোনি?

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে গুরুত্বারোপ

এপ্রিল ২৮, ২০২৬

সিঙ্গাপুরকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

এপ্রিল ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT