সর্বস্তরে শিক্ষার প্রসার এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যুব সমাজ গড়ে তোলায় সাফল্য পাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘চ্যাম্পিয়ন ফর স্কিলস ডেভেলপমেন্ট ফর ইয়ং পিপল’ অ্যাওয়ার্ড তুলে দিয়েছে ইউনিসেফ।
সন্ধ্যায় ইউনিসেফের সদর দপ্তরের আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন হেনরিয়েটা এইচ ফোর। এ সময় তিনি বলেন: শিশু ও কারিগরি শিক্ষায় বাংলাদেশের উন্নতি অত্যন্ত ইতিবাচক।
পুরস্কার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন: বাংলাদেশকে একটি সত্যিকারের উন্নত দেশ গড়ে তোলার অংশ হিসেবেই সর্বস্তরে শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। সবশেষে তিনি এই পুরস্কার বাংলাদেশের প্রতিটি মানুষ এবং বিশ্বের সকল শিশুকে উৎসর্গ করেন।







