চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন নাসিরদের হারিয়ে রানার্সআপ দোলেশ্বর

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৫:০৪ অপরাহ্ণ ০৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

পয়েন্ট সমান হয়ে যাওয়ায় ‘হেড টু হেড’ বিবেচনায় সোমবারই চ্যাম্পিয়ন হয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শেষ ম্যাচটি আনুষ্ঠানিকতার ছিল নাসির হোসেনের দলের জন্য। তবে রানার্সআপের হিসাব বাকি ছিল। তাতে গাজীকে ৬ উইকেটে হারিয়ে রানার্সআপের খেতাব জিতেছে দোলেশ্বর।

মঙ্গলবার দোলেশ্বরের এই জয়ে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি আসরে তিন দল সমান ২৪ পয়েন্ট করে পেল। বাইলজ অনুযায়ী তাই ‘হেড টু হেড’এ হল শিরোপার নিষ্পত্তি। গাজী ও দোলেশ্বর যথাক্রমে প্রথম দুটি আসন আদায় করে নেয়ার পর তৃতীয় হয়ে লিগ শেষ করল গতবারের চ্যাম্পিয়ন আবাহনী।

বৃষ্টির কারণে সোমবারের ম্যাচের বাকি অংশ মঙ্গলবার রিজার্ভ দিনে গড়ায়। বিকেএসপির তিন নম্বর মাঠে আগের দিন ৩৩ ওভারে ৫ উইকেটে ১৪২ রান তুলেছিল গাজী। আশার বাতি হয়ে ৫০ রানে অপরাজিত থাকা জহুরুল হক অমি নিজের ইনিংসটি ৮৭ পর্যন্ত টেনে নিলেও টেলএন্ডারদের ব্যর্থতায় ৪৯.১ ওভারে ২২২ রানে গুটিয়ে যায় চ্যাম্পিয়নরা।

ফরহাদ রেজা নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট আরাফাত সানি, দোলোয়ার হোসেন ও শরিফউল্লাহর।

বোলিংয়ে এসে গাজী মাত্র ৪৬ রানে দোলেশ্বরের ৩ উইকেট তুলে নিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিল। কিন্তু চতুর্থ উইকেটে মার্শাল আইয়ুব ও ভারতীয় ব্যাটসম্যান পুনিত সিং জুটি গড়ে দলীয় শতরান পার করেন। দলীয় ১০৫ রানের মাথায় মার্শাল ৩৯ করে মুমিনুলের শিকার হলে ভাঙে ৫৯ রানের জুটি। দু’দলের সামনেই তখন ম্যাচে সমান সুযোগ।

সেই সুযোগটা কাজে লাগাতে পারেননি গাজীর বোলাররা। পুনিত সিংহের সঙ্গে শরিফউল্লাহ জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠে ছাড়েন। শেষদিকে ম্যাচ একপেশে বানিয়ে ফেলেন এই দুই ব্যাটসম্যান। ৯১ বলে ১১টি চারে ৮৯ রানে অপরাজিত থেকে ম্যাচেসরা পুনিত। আর শরিফউল্লাহ অপরাজিত থেকে যান ৫১ রানে। তাতে ৩৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় দোলেশ্বর।

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গুগলের ‘ফটোস অ্যাপে’ কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন চমক

পরবর্তী

কানাডা থেকে পালিয়ে বাংলাদেশে উগ্রপন্থী সালমান

পরবর্তী

কানাডা থেকে পালিয়ে বাংলাদেশে উগ্রপন্থী সালমান

চুয়েট আইটি ইনকিউবেটর

দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক আইটি বিজনেস ইনকিউবেটর ভবনের অনুমোদন

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT