জাতিসংঘের পরিবেশ বিষয়ক সবচেয়ে বড় পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় সোমবার সকালে নিউইয়র্কে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) নির্বাহী পরিচালক অচিম স্টেইনার এ পুরস্কার তুলে দেন।
গত ১৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে এ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিল ইউএনইপি।
পরিবেশ নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে প্রতিবছর পলিসি, বিজ্ঞান, উদ্যোক্তা এবং অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড- এই চারটি ক্যাটাগরিতে ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ পুরস্কার দিয়ে আসছে ইউএনইপি।







