চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত ম্যানসিটির, আশায় আর্সেনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ পূর্বাহ্ণ ১৭, মে ২০১৭
স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। একই রাতে সান্ডারল্যান্ডকে হারিয়ে ইউরোপ সেরার আসরে খেলার আশা টিকিয়ে রেখেছে আর্সেনাল। ঘরের মাঠ ইতিহাদে গার্দিওলার দল জিতেছে ৩-১ গোলে। আর এমিরেটসে গার্নারদের জয়টা ২-০ গোলের।

ম্যানসিটিকে ঘরের মাঠে প্রথম আধাঘণ্টা আটকে রাখে ওয়েস্ট ব্রমউইচ। এরপর মাত্র দুই মিনিটে দুই গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সিটিজেনরা। প্রথমে কেভিন ডি ব্রুইনের ক্রস থেকে দুরন্ত ফিনিশিং দেন গ্যাব্রিয়েল জেসাস। পরের মিনিটেই দেনা শোধ করেন জেসাস। এবার তার পাস থেকে দলের লিডটা দ্বিগুণ করেন কেভিন ডি ব্রুইন।

প্রথমার্ধে দুই গোল এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ৩-০ করেন ইয়াইয়া তোরে। সার্জিও আগুয়েরোর ক্রস থেকে জাল খুঁজে নেন আইভিকোস্ট তারকা। শেষদিকে একটি গোল শোধ করলেও খেলায় ফেরা সম্ভব হয়নি পয়েন্ট তালিকায় নয় নম্বরে থাকা ওয়েস্ট ব্রমউইচের।

আর একটি পয়েন্ট দরকার ম্যানসিটির। নিজেদের শেষ ম্যাচে ড্র করলেই পেপ গার্দিওলার দলের সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত। কারণ গােল ব্যবধানে চতুর্থ ও পঞ্চম স্থানধারীদের চেয়ে ৬ গােলে এগিয়ে রয়েছে সিটি।

অন্যদিকে, সান্ডারল্যান্ডের বিপক্ষে হোঁচট খেতে বসেছিল আর্সেনাল। তবে শেষদিকে ঘুরে দাঁড়িয়ে আলেক্সিস সানচেজের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের দল।

এই জয়ে লিগের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়ার লড়াইয়ে টিকে রইল গানাররা। ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

ঘরের মাঠে প্রথমার্ধের হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেতে বসেছিল আর্সেনাল। নাচো মনরিলের ব্যাকপাসে বল জালে ঢুকতে যাচ্ছিল, শেষ মুহূর্তে কোনোমতে তা ঠেকান গোলরক্ষক পিত্তর চেক।

স্বাগতিকরা কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ৭২ মিনিটে। মেসুত ওজিলের পাস পেয়ে কাছ থেকে বল জালে জড়ান সানচেজ। এর নয় মিনিট পর হেডে ব্যবধান দ্বিগুণ করেন চিলিয়ান স্ট্রাইকার।

আগেই শিরোপা নিশ্চিত করা চেলসির পয়েন্ট ৩৭ ম্যাচে ৯০। এক ম্যাচ কম খেলা রানার্সআপ টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৮০।

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাভারে এবার প্রথম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের শিকার

পরবর্তী

যে ছবি গল্প বলে

পরবর্তী
আঁখি আলমগীর

যে ছবি গল্প বলে

ঝিনাইদহের সন্দেহভাজন জঙ্গি আস্তানায় দ্বিতীয় দফায় অভিযান

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT