চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেয়ে ইপিএল জেতা কঠিন: গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৭ অপরাহ্ণ ২১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে ফুটবল ক্লাবের বিজ্ঞাপন বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা বিশ্বাস করেন যে, ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) জেতা বেশি কঠিন।

গণমাধ্যমকে গার্দিওলা বলেন, ‘প্রিমিয়ার লিগ (চ্যাম্পিয়ন্স লিগের চেয়ে) বেশি কঠিন। সপ্তাহের পর সপ্তাহ অনেক খেলা, অনেক ইনজুরি, ভালো ও খারাপ সময় ও ভিন্ন ভিন্ন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়। সাম্প্রতিক বছরগুলোতে সাফল্য এসেছে। প্রিমিয়ার লিগের জন্য লড়াই করা চেঞ্জিং রুমে প্রতিদিন অর্থবহন করে।’

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যেতে না পারার আক্ষেপ থাকলেও ইপিএল জয়কে আরও বেশি মাহাত্ম্যপূর্ণ মনে করেন ম্যানসিটি কোচ। তার ভাষ্য, ‘আমি বলছি না যে চ্যাম্পিয়ন্স লিগ গুরুত্বপূর্ণ নয়। আমরা পরের সপ্তাহে প্যারিসে থাকতে পছন্দ করতাম। তবে ৩৮টি ম্যাচ জেতা ছয় কিংবা সাতটি ম্যাচ জেতার চেয়ে আলাদা। যদিও এটা চিরন্তন সুন্দর।’

ম্যানসিটি লিগ টেবিলে লিভারপুলের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে রয়েছে। দুই দলেরই লিগে আর মাত্র একটি খেলা বাকি আছে। ৩৭ ম্যাচে দলটির পয়েন্ট ৯০। সমান ম্যাচে অলরেডদের পয়েন্ট ৮৯। অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতলেই শিরোপা জিতবে ম্যানসিটি।

লিগ শিরোপা জিততে হলে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যানসিটিকে জিততেই হবে। ড্র করলে কিংবা হারলেও থাকবে সুযোগ। এক্ষেত্রে উলভারহ্যাম্পটনের বিপক্ষে লিভারপুলকে হারতে হবে অথবা ড্র করতে হবে। বিষয়টি নিয়ে গার্দিওলার সাফ কথা, অ্যাস্টন ভিলার বিপক্ষে একটি জয় দরকার।

‘আমরা জয়ের জন্য খেলি। তবে এমন কিছু ব্যাপার থাকে যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। গত মাসের মতো আমাদের খেলতে হবে। এটা শুধুমাত্র একটি খেলা, আমরা নতুন কিছু করতে যাচ্ছি না।’

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জীবনের কথায় নীলুর নতুন গান

পরবর্তী

ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির ঈদ পুনর্মিলনী

পরবর্তী
ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটির ঈদ পুনর্মিলনী

দম্পতি ঘোড়ায় চড়ে প্রকৃতির মাঝে প্রেমের গল্প বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাপ পুণ্য: গল্পই নায়ক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ দ্বিগুণের বেশি

আগস্ট ৩০, ২০২৬

ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার আসামিদের নিয়ে যা জানাল র‌্যাব

আগস্ট ৩০, ২০২৬

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT