চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগ-এল ক্ল্যাসিকো শেষ হ্যাজার্ডের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ২৩, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

লা লিগায় টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার লেভান্তের কাছে হেরেই গেছে জিনেদিন জিদানের দল। সবশেষ দুম্যাচে এক পয়েন্ট পাওয়া রিয়ালের জন্য আরেকটি খারাপ খবর। এ সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগ ও আসছে এল ক্ল্যাসিকোর দ্বিতীয় পর্বে চোটে খেলা হচ্ছে না চলতি মৌসুমে বার্নাব্যুতে আসা উইঙ্গারের।

শনিবার রাতে লা লিগার ম্যাচে দ্বিতীয়ার্ধে ডান পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন হ্যাজার্ড। গত নভেম্বরে পিএসজির বিপক্ষে একই পায়ে চোট পেয়ে তিন মাস বাইরে ছিলেন। বেলজিয়ান তারকা সেই চোট কাটিয়ে গত সপ্তাহে ফিরেছিলেন। এবার কতদিনের জন্য বাইরে থাকতে হবে নিশ্চিত নয় এখনও। ধারণা করা হচ্ছে চলতি মৌসুমে আর নামাই হবে না তার। অন্তত চ্যাম্পিয়ন্স লিগ ও এল ক্ল্যাসিকোতে নয়ই।

বুধবার ম্যানসিটির বিপক্ষে ম্যাচ রিয়ালের। আগামী সপ্তাহে নিজ মাঠে খেলা বার্সার বিপক্ষে।

হ্যাজার্ডের চোট কতটা গুরুতর ম্যাচের পর প্রশ্ন করা হয়েছিল জিদানকে। রিয়াল কোচ জানিয়েছেন, ‘খুবই খারাপ।’ রোববার সকালের মেডিকেল প্রতিবেদন সমর্থন করছে তাকে। সেখানে লেখা হয়েছে ডান গোড়ালির সংযোগস্থলে ব্যথা পেয়েছেন হ্যাজার্ড। আরও পরীক্ষা-নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে।

চলতি মৌসুমে যোগ দেয়ার পর রিয়ালে এ নিয়ে চারবার চোটে পড়লেন হ্যাজার্ড। সবমিলিয়ে খেলতে পেরেছেন মাত্র ১৫ ম্যাচে। মাঠের বাইরে ছিলেন ২০টিতে। চেলসির সাত মৌসুমেও এতবার বাইরে থাকতে হয়নি তাকে। যদি বাকি মৌসুমে আর নামা না হয়, সেক্ষেত্রে ২০ ম্যাচের সঙ্গে যোগ হতে পারে আরও ১৩ থেকে ১৫টি ম্যাচ!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এডেন হ্যাজার্ডএল ক্ল্যাসিকো ২০১৯-২০রিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা দ্বিতীয়বার ফাইনালে পিএসজি, বিদায় বায়ার্নের

মে ৭, ২০২৬

বিজেপির অর্ধেকের বেশি জয়ে বিতর্কিত ‘এসআইআর’ কি বড় ফ্যাক্টর?

মে ৬, ২০২৬

‘মির্জা আব্বাস এখন পুরোপুরি শঙ্কামুক্ত, ঈদের আগে দেশে ফেরার পরিকল্পনা’

মে ৬, ২০২৬

চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপা জিতল চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব

মে ৬, ২০২৬

‘গুটিকয়েক খারাপ সাংবাদিকের জন্য পুরো সাংবাদিক সমাজকে দোষারোপ করা যাবে না’

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT