চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ নিষিদ্ধ নেইমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চোট-পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে দুদিন হল মাঠে ফিরেছেন। এরমধ্যেই নেইমারের জন্য দুঃসংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজি সুপারস্টার। শুক্রবার তার শাস্তি ঘোষণা করে ইউরোপিয়ান ফুটবল সংস্থা- উয়েফা।

ইনজুরির কারণে নেইমার তখন রিও কার্নিভালে। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের জন্য তাকে ডেকে পাঠিয়েছিলেন পিএসজি কর্মকর্তারা। প্যারিসের নিজেদের মাঠে বসে দলের হার একদমই মেনে নিতে পারেননি নেইমার। শেষমুহূর্তের গোলে হারে পিএসজি।

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পুরো রাগটা গিয়ে পড়ে রেফারি ও ভিএআরের উপর। মিডিয়া তখন খবর দেয়, ম্যাচ শেষ হতেই নেইমার চলে গিয়েছিলেন টানেলে, ম্যাচ অফিসিয়ালদের অফিসের দিকে। রেফারি দারিও স্কোমিনার উদ্দেশে চিৎকার করতে করতে যাওয়ার সময় পিএসজির কর্মকর্তারাই তাকে আটকে রাখেন।

সামনাসামনি রেফারিকে কিছু বলতে না পেরে ইনস্টাগ্রামে নেইমার মন্তব্য করেন, ‘এটা কলঙ্ক। চারজন ফুটবল না জানা লোককে ভিএআর-এর রিপ্লে দেখতে বসানো হয়েছে। এটা মোটেই পেনাল্টি নয়। এটা কীভাবে পেনাল্টি হয়! বল তো লেগেছে পিঠে।’

এরপর ঘটনার বেশ কয়েকটি ছবি দিয়ে রেফারির উদ্দেশে যা লিখেছেন, তা ছাপার অযোগ্য।

এমন মন্তব্যের জন্য নিষেধাজ্ঞায় কবলে পড়তে হল পিএসজি তারকাকে। উয়েফার এথিক্স এন্ড ডিসিপ্লিনারি কমিটি শাস্তি দিতে পারে বলে খবর প্রকাশ হয়েছিল আগেই। শেষ পর্যন্ত তাই হল। যদিও এটা কার্যকর হবে পরের মৌসুমে। কারণ এবারের চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেই বাদ পড়ে গেছে তার দল।

Reneta

ঘটনার পর ইউরোপিয়ান মিডিয়ার খবরে বলা হচ্ছিল, ডিসিপ্লিন বিষয়ক কোডের ১১ ধারা লঙ্ঘন করেছেন নেইমার। যার জন্য এক থেকে তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। তদন্ত শেষে তিন ম্যাচই নিষিদ্ধ হলেন ব্রাজিলিয়ান ‘ওয়ান্ডার কিড’।

আগে একইরকম মন্তব্য করে শাস্তি পেয়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার ডিজন লভরেন। উয়েফা নেশনস কাপে স্পেনের বিপক্ষে ম্যাচের পর রেফারিদের নিয়ে বাজে মন্তব্য করে এক ম্যাচ নিষিদ্ধ হন ক্রোয়েট তারকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উয়েফাচ্যাম্পিয়ন্স লিগনেইমারপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমন্বিত সড়ক নিরাপত্তা আইন খসড়া নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাগরতলে সাবমেরিন ইন্টারনেট লাইন কি এখন ইরানের নতুন অস্ত্র?

মে ১৬, ২০২৬

মৌসুম শেষে বার্সা ছাড়ছেন লেভান্ডোভস্কি

মে ১৬, ২০২৬

টানা বিশ্বকাপ জেতা কঠিন, অসম্ভব নয়: স্কালোনি

মে ১৬, ২০২৬

প্রথম দিন একাই লড়লেন লিটন, তারপরও এগিয়ে পাকিস্তান

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT