চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স লিগে আসছে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৯ অপরাহ্ণ ১১, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সব ঠিক থাকলে ২০২৪-২৫ মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে বড় পরিবর্তন আসছে। গ্রুপপর্বে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৩৬-এ নেয়া হবে। আসছে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’! প্রতি আসরে অতীত সাফল্যে খেলবে দুটি দল!

যে দলগুলো নিজেদের ঘরোয়া লিগের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে না, তাদের মধ্য থেকে দুটি দলের আসরে খেলার সুযোগ রাখা হচ্ছে। ক্লাবগুলোর অতীত ইতিহাস এক্ষেত্রে রাখবে ভূমিকা। ইউরোপিয়ান টুর্নামেন্টে আগের সফলতার ভিত্তিতে আসরে জায়গা পাবে সেই দুই দল।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা চার দলের পরিবর্তে পাঁচ দল ও ডাচ লিগের এক দলের পরিবর্তে দুই দল চ্যাম্পিয়ন্স লিগের প্রতি মৌসুমে খেলার টিকিট পাবে।

বর্তমানে গ্রুপপর্বে প্রতিটি দল হোম-অ্যাওয়ে মিলিয়ে ছয়টি ম্যাচ খেলে। নতুন ফরম্যাটে খেলবে আটটি ম্যাচ। গ্রুপপর্বে পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ আট দল সরাসরি দ্বিতীয় পর্বে খেলবে। টেবিলের নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর মধ্যে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্লে-অফ ম্যাচ হবে। সেখান থেকে বাকি আটটি দল শেষ ষোলোয় সুযোগ পাবে।

উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন দল বাড়ানো প্রসঙ্গে বলেছেন, ‘অংশগ্রহণের স্বপ্ন সব ক্লাবেরই থাকবে। উয়েফা স্পষ্টভাবে দেখিয়েছে, আমরা খেলাধুলার মৌলিক মূল্যবোধকে সম্মান করতে এবং উন্মুক্ত প্রতিযোগিতার মূলনীতিকে রক্ষা করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। খেলাধুলার যোগ্যতার উপর ভিত্তি করে মূল্যবোধ এবং সংহতি নির্ভর ইউরোপীয় ক্রীড়া মডেলের সঙ্গে যা সঙ্গতিপূর্ণ।’

‘আমরা নিশ্চিত, বাছাই করা ফরম্যাটটি সঠিক ভারসাম্য বজায় রাখবে এবং ক্লাব প্রতিযোগিতার আবেদন এবং জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি আমাদের মহাদেশজুড়ে ক্লাব, লিগ এবং তৃণমূল ফুটবলে জনপ্রিয়তা তৈরি করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফাচ্যাম্পিয়ন্স লিগলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের আবহে ভারতে ছাগল ট্রফির ফুটবল টুর্নামেন্ট, বিজয়ীদের পুরস্কার খাসি

জুলাই ২২, ২০২৬

শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিলেন নাসিরুদ্দিন

জুলাই ২২, ২০২৬

আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল, যা আছে পুরো ভিডিওতে

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT