স্পোর্টস

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশাবাদী মাশরাফি

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশাবাদী মাশরাফি

ওয়ানডেতে পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বরে ওঠায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে এজন্য সেপ্টেম্বর পর্যন্ত র‌্যাঙ্কিং ধরে রাখতে সামনের ম্যাচগুলো আরও ভালো খেলতে হবে বলে মনে করছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

র‌্যাঙ্কিংয়ে উন্নতি হওয়ায় চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে বাংলাদেশ। এই অর্জনকে নিজেদের জন্য দারুণ সুযোগ হিসেবেই দেখছেন মাশরাফি বিন মর্তুজা।

মাশরাফি বলেন, এটা আমাদের জন্য খুব ভালো একটি সুযোগ। এত তাড়াতাড়ি র‌্যাঙ্কিংয়ে উন্নতি প্রত্যাশাকেও ছাপিয়ে গেছে। এই অর্জনের জন্য নিজেদের সৌভাগ্যবান বলে মনে করেন ওয়ানডে দলের কারিগর। তবে মাশরাফির মতে,এখন এই অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আর তা পারলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবো। তার জন্য আমাদের সামনের ম্যাচগুলো ভালো খেলতে হবে।

অর্জন ধরে রাখতে দলের সবাইকে নিজেদের সামর্থ্য মতো সবচেয়ে ভাল খেলাটা খেলার পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে মাশরাফি বলেন, এটা ধরে রাখার জন্য প্লেয়াররা শুধু তাদের নিজেদের ভালো করার কথা ভাবতে পারে। টেকনিক্যাল বিষয়গুলো বিসিবি ভালো বুঝবে।

খুলনা টেস্ট নিয়েও নিজেদের পরিণত খেলা নিয়ে উচ্ছ্বসিত নড়াইল এক্সপ্রেস বলেন,তামিম,ইমরুলদের ব্যাটিং দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ার জাস্টিং ল্যাঙ্গার বা ম্যাথিউ হেইডেনের মতো প্রফেশনালি ব্যাটিং করছে। রান করতে মোটেও কষ্ট হয় নি। সব সময় তারাই নিয়ন্ত্রণ করেছে। তারা ছাড়াও বাকি যারা আছে তারা টিকে থাকলে আশা করছি টেস্ট ড্র হবে’।

টি-টুয়েন্টি, ওয়ানডে, টেস্ট সব জায়গাতেই বাংলাদেশের আরও উন্নতির সুযোগ আছে বলে মনে করছেন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেতৃত্ব দেয়া এই ক্রিকেটার।

বিষয়:ওয়ানডে র‍্যাঙ্কিং চ্যাম্পিয়ন্স ট্রফি মাশরাফি বিন মর্তুজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…