চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে অনুশীলনে চিটাগং ভাইকিংস

আরিফ চৌধুরীআরিফ চৌধুরী
৫:০২ পূর্বাহ্ণ ১১, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বিপিএলের জন্য সবার আগে মাঠের প্রস্তুতি শুরু করলো চিটাগং ভাইকিংস। জাতীয় দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ত থাকলেও অনুশীলন শুরু করে দিয়েছেন বাকি ক্রিকেটাররা। নিজ নিজ দায়িত্ব ঠিকঠাক পালনের মাধ্যমে প্রথম আসরেই দলকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন তাদের।

মিরপুরে ঝড় তুলেছেন তামিম ইকবাল। জিম্বাবুইয়ান বোলারদের তুলাধুনা করে শেষ ওয়ানডেতে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন ‘চাটগাঁ’র ওপেনার।

বিপিএলে তামিম ইকবালই চিটাগং ভাইকিংসের আইকন ক্রিকেটার, তামিমকেই অধিনায়কত্ব দিয়েছে ভাইকিংসের ম্যানেজমেন্ট। আর তামিমের জ্বলে ওঠার দিনেই বিকেএসপিতে অনুশীলন শুরু করেছে বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংস।

দলের হেড কোচ এখনো না আসলেও স্থানীয় কোচদের কোচিংয়েই সবার আগে মাঠে নামলো ভাইকিংস।

চিটাগং ভাইকিংসের কোচ কাজী এমদাদুল বাশার রিপন জানান, যেহেতু বিরতির পর বিপিএল আসর আবার বসছে তাই টিমের সবাই টুর্নামেন্ট নিয়ে বেশ উদ্দীপ্ত। টিম স্পিরিটেরও কমতি নেই।

বিপিএলের পারফরমেন্স দিয়ে জাতীয় দলের পথ ধরতে চান এমন ক্রিকেটার যেমন আছেন, অনেক আগেই জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন এমন ক্রিকেটারও দলে ভিড়িয়েছে চিটাগং।

Reneta

পেস কিংবা স্পিন এখন পর্যন্ত দল হিসেবে চিটাগং ভাইকিংসের বোলিংই সবচেয়ে শক্তিশালী। অভিজ্ঞতা আর মেধা এই দুইয়ে বড় কিছু করতে চান বোলাররা।

বিদেশী অলরাউন্ডাররা ছাড়াও ভাইকিংসের ভাণ্ডারে আছেন একাধিক দেশী অলরাউন্ডার। নতুন-পুরনোর মিশেলে ভালো কিছুই করতে চান তারা।

পাঁচ দিনের বিকেএসপি পর্ব শেষ করে চিটাগং ভাইকিংস-এর অনুশীলন ক্যাম্প ঢাকায় ফিরবে ১৫ নভেম্বর। ১৭ নভেম্বর থেকে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বিদেশী ক্রিকেটারদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগং ভাইকিংসতামিম ইকবালবিপিএল-২০১৫
শেয়ারTweetPin

সর্বশেষ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ৬, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে অপরাজিতই থাকল নরওয়ে

জুলাই ৬, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

জুলাই ৬, ২০২৬

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

জুলাই ৬, ২০২৬

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT