চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যাম্পিয়নকে কখনোই বাতিল করা যায় না’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যাটে চরম ব্যর্থ অ্যাশেজ সফর শেষ করার পরও অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারকে আগলে রাখছেন জাস্টিন ল্যাঙ্গার। শিষ্য দ্রুতই ফর্মে ফিরবেন উল্লেখ করে অস্ট্রেলিয়া কোচ বলেছেন, ‘চ্যাম্পিয়ন খেলোয়াড় কখনোই বাতিল করা যায় না’। একইরকম কথা বলেছেন রিকি পন্টিংও।

পাঁচ টেস্টের দশ ইনিংসে সব মিলিয়ে করেছেন ৯৫ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পাঁচ টেস্টের সিরিজে এত কম রান অন্যকোনো ওপেনার আর কখনো করেননি। সিরিজ অবশ্য ২-২তে ড্র করে অস্ট্রেলিয়া।

১০ ইনিংসের সাতবারই ওয়ার্নার আউট হয়েছেন স্টুয়ার্ট ব্রডের পেসে। প্রতিবারই রাউন্ড দ্য উইকেটে।

এমন বাজেভাবে যাওয়া সিরিজ সত্ত্বেও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টের জন্যও ওয়ার্নারকে দলে বিবেচনা করছেন।

আর টেস্টে ২১টি সেঞ্চুরি ও ৬০’র উপরে গড়ে রান করা ওয়ার্নারের ব্যাপারে কোচ ল্যাঙ্গার বলেছেন, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম থেকেই দলে থাকবেন ওয়ার্নার।

‘আমি দীর্ঘ সময় ধরে একটা বিষয় শিখেছি যে, আপনি কখনোই চ্যাম্পিয়ন খেলোয়াড়দের বাতিল করতে পারেন না। কোনো খেলাই তা বিবেচনা করে না।’

Reneta

‘সে দ্রুতই ভালো অবস্থায় আসতে পারে, তাই না? তার জন্য একটি কঠিন সিরিজ ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই, তবে সে চ্যাম্পিয়ন খেলোয়াড়। তাই চ্যাম্পিয়ন খেলোয়াড়রা কিছুটা সময় পেলেই ভালো অবস্থায় ফিরে আসতে পারে’

‘এই সিরিজটি হয়তো পরিকল্পনা মতো যায়নি, তবে আগে দেখিয়েছে যে সে কতটা সফল হতে পারে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের জয়ের উপর তার যে প্রভাব থাকতে পারে তা নিয়ে আমি আত্মবিশ্বাসী। আসল কথা হল, আমি আশাবাদী সে দ্রুতই ভালো জায়গায় ফিরে আসবেন।’ ল্যাঙ্গারের সংযোজন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্নারলিড স্পোর্টসল্যাঙ্গার
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক জয়ের পর যা বললেন থালাপতি বিজয়

মে ৬, ২০২৬

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT